১৬ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

সিনেমাপ্রতি ৪০ কোটি পারিশ্রমিক নিচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া

অনলাইন ডেস্ক : ভারতীয় অভিনেত্রীদের মধ্যে বর্তমানে সিনেমাপ্রতি সর্বোচ্চ পারিশ্রমিক নিচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডে প্রথম নায়িকা হিসেবে ১ কোটি পারিশ্রমিক নিয়েছিলেন তিনি। তার হাত ধরেই বি টাউনে নায়িকাদের বাড়ানোর প্রক্রিয়া শুরু।

সেই প্রিয়াঙ্কা দেশের গণ্ডি পেড়িয়ে হলিউডে গিয়েও নিজের সাফল্যে ধরে রেখেছেন। সেখানে আকাশচুম্বী পারিশ্রমিক নিচ্ছেন তিনি।

ফোর্বস-এর রিপোর্ট অনুযায়ী, ‘দেশি গার্ল’ সিনেমাপ্রতি নিয়ে থাকেন ৪০ কোটি টাকা। তবে সেটা হলিউডের কোনো সিনেমার জন্য। ‘অ্যামাজন প্রাইম’-এর ভিডিও শো সিটাডেল-এর জন্য এই বিপুল অর্থ নিয়েছিলেন পিগি চপস।

আরও পড়ুনঃ   ৩০ লাখ কুকুর হত্যার সিদ্ধান্ত, ক্ষুব্ধ জাহ্নবী কাপুর

ভারতেও কম পারিশ্রমিক নেন না প্রিয়াঙ্কা। ফোর্বস-এর রিপোর্ট অনুযায়ী,বলিউডে ছবিপ্রতি প্রিয়াঙ্কা চোপড়া নিয়ে থাকেন ১৪-২০ কোটি টাকা। সে হিসেবে বর্তমানে বলিউডেও সর্বোচ্চ পারিশ্রমিক এই নায়িকার।

২০১০ সাল পর্যন্ত বলিউডে প্রিয়াঙ্কা চোপড়ার উড়ন্ত সময় ছিল। একে একে ‘বারফি’, ‘ম্যারি কম’, ’ বাজিরাও মস্তানি’, ‘দিল ধড়কনে দো’-র মত ছবিতে তাক লাগিয়েছেন। এরপর-ই তিনি পাড়ি দেন হলিউডে। ধীরে ধীরে কমতে থাকে বলিউডে ছবির সংখ্যা।

আরও পড়ুনঃ   নার্ভাস হয়ে আনুশকাকে উদ্ভট প্রশ্ন, নিজেকে ‘গাধা’ বললেন বিরাট!

প্রিয়াঙ্কার প্রথম হলিউডি ছবি ‘বেওয়াচ’ বিশাল হিট করে। সেটা ছিল ২০১৭ সালে। এরপর তাকে দেখা যায় ‘আ কিড লাইক জেক’, ‘ইসনট ইট রোম্যান্টিক’, ‘উই ক্যান বি হিরোস’, ‘দ ম্যাটরিক্স রিসারেকশন’, ‘লাভ এগেইন’-এর মত ছবিতে।

বলিউডে পারিশ্রমিকের দিক থেকে প্রিয়াঙ্কার পর-ই যে নায়িকার নাম আসবে, তিনি হলেন দীপিকা পাড়ুকোন। সিনেমাপ্রতি তিনি নিয়ে থাকেন ১৫-৩০ কোটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১০

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১১

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১২

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৩

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৪

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৫

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৬

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৭

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৮

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

১৯

রাজশাহীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST