১৫ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

‘দক্ষ নার্স তৈরির ফিল্ড ফোর্স হচ্ছেন নার্সিং শিক্ষকরা’ রামেবি উপাচার্য

সংবাদ বিজ্ঞপ্তি: সোমবার ১৫ জুলাই সকাল ১০টায় রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) অস্থায়ী কার্যালয়ের সম্মেলন কক্ষে রামেবি অধিভুক্ত নার্সিং কলেজসমূহের ২০২৩ সালের বিএসি ইন নার্সিং/বিএসসি ইন পোস্ট বেসিক নার্সিং কোর্সের চূড়ান্ত পরীক্ষা গ্রহন উপলক্ষ্যে ‘নার্সিং অনুষদ সভা-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। রামেবির উপাচার্য ও ডিন (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ডা. এ.জেড.এম মোস্তাক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য দেন, রামেবির কোষাধ্যক্ষ প্রফেসর ড. রুস্তম আলী আহমেদ, রেজিস্ট্রার (অ.দা.) ডা. মো. জাকির হোসেন খোন্দকার। সভায় পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. আনোয়ার হাবিবসহ রামেবি অধিভুক্ত নার্সিং কলেজের অধ্যক্ষগণ উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনাসহ সার্বিক দায়িত্বে ছিলেন রামেবির ডিন দপ্তরের সেকশন অফিসার মো. জামাল উদ্দীন।
অনুষদ সভাপতি অধ্যাপক ডা. এ.জেড.এম মোস্তাক হোসেন তাঁর বক্তব্যে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের চিকিৎসা শিক্ষা ও সেবার মানোন্নয়নের লক্ষ্যে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। এই বিশ্ববিদ্যালয়ের অন্যতম অনুষদ হচ্ছে নার্সিং অনুষদ। আমরা যখন বিদেশে যাই তখন ফিলিপাইন, কেরালার নার্সদের সুনাম ও আধিপত্য দেখতে পাই। মাননীয় প্রধানমন্ত্রীও আন্তর্জাতিক মানের দক্ষ নার্স তৈরির মাধ্যমে দেশে-বিদেশে নার্সিং পেশার উন্নয়ন ও সুনাম বৃদ্ধির জন্য আন্তরিকভাবে কাজ করছেন। আর দক্ষ নার্স তৈরির ফিল্ড ফোর্স হচ্ছেন নার্সিং শিক্ষকরা। এক্ষেত্রে নার্সিং শিক্ষকদের ন্যায়-নীতি, সততা ও দক্ষতার সাথে নার্সিং শিক্ষার্থীদের শিক্ষাদান করতে হবে।’ তিনি আরও বলেন, ‘করোনাজণিত কারণে সৃষ্ট সেশন জট নিরসনের জন্য রামেবি কর্তৃপক্ষ বদ্ধ পরিকর। এজন্য ডিন দপ্তর ও পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর নিরলসভাবে কাজ করছে। এক্ষেত্রে নার্সিং শিক্ষকদের ভূমিকাও অপরিসীম। তাই সেশন জট নিরসনে নার্সিং শিক্ষকদের ব্যক্তিগত পাওয়া না পাওয়ার হিসেব না করে বিশ্ববিদ্যালয়ের সাথে সমন্বয় করে নিরলসভাবে কাজ করতে হবে। আর বিশ্ববিদ্যালয় এবং নার্সিং শিক্ষকরা সমন্বিতভাবে কাজ করলে দ্রুত সেশন জট নিরসন করা সম্ভব হবে বলে আমি বিশ্বাস করি। ’
পরে অনুষদ সদস্যদের আলোচনা ও মতামতের ভিত্তিতে ২০২৩ সালের বিএসি ইন নার্সিং/বিএসসি ইন পোস্ট বেসিক নার্সিং কোর্সের চূড়ান্ত পরীক্ষার কমিটি গঠন, সময় সূচি নির্ধারণ ও সেশন জট নিরসনের লক্ষ্যে একটি রোডম্যাপ তৈরি করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাস সরবরাহ স্বাভাবিক হচ্ছে : পেট্রোবাংলা

১

সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কা, নিহত ২

২

নিয়ামতপুরে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু

৩

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

৪

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

৫

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৬

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৭

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৮

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৯

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১০

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

১১

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

১২

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৩

অবৈধ যান, ঝরছে প্রাণ

১৪

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১৫

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৬

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৭

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৮

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৯

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

২০

Design & Developed by: BD IT HOST