১৫ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

বগুড়ায় কুকুরের কামড়ে আহত ২২, হাসপাতালে ভ্যাকসিন সংকট

বগুড়া প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে কুকুরের কামড়ে ২২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে নারী শিশু ছাড়াও বিভিন্ন বয়সী মানুষ রয়েছেন। তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। রোববার বিকেল থেকে সোমবার সকাল ১০টা পর্যন্ত সারিয়াকান্দি উপজেলার কয়েকটি গ্রামে এ ঘটনা ঘটে। পরে একটি কুকুরকে পিটিয়ে হত্যা করে গ্রামবাসী। এদিকে হাসপাতালে ভ্যাকসিন না থাকায় তাদেরকে ছুটতে হয়েছে জেলা সদরে।
সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মাহবুব হোসেন সরদার জানান, সোমবার দুপুর ১২টা পর্যন্ত উপজেলা হাসপাতালে আসা কুকুরে কামড়ানো ২২ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। সরকারি হাসপাতালে ভ্যাকসিন না থাকায় তাদেরকে জেলা সদরে মোহাম্মদ আলী হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, সারিয়াকান্দি উপজেলার দেলুয়াবাড়ি, ধনতলা, কুপতলা, পাকুল্যা, কয়েরপাড়া, কুড়িবাড়ি, নিজ বাটিয়া, ধাপ, ধলির কান্দি বাগবের গ্রামের ২২ জন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। হাসপাতালে চিকিৎসা নিতে আসা ধনতলা গ্রামের আসাদ (৪০), পাকুল্যা গ্রামের সায়েদজ্জামান (৫০), বাগবের গ্রামের সাদেকুল (১৫), ধাপ গ্রামের কমেলা বেগম (৫০) জানান, গ্রামের একটি কুকুর দৌড়াদৌড়ি করছিল। হঠাৎ তাদের ওপর আক্রমণ করে কামড়ে পালিয়ে যায়।
সারিয়াকান্দি পৌরসভার মেয়র মতিউর রহমান বলেন, পৌর এলাকার নিজ বাটিয়া গ্রামে কুকুরের কামড়ে কয়েকজন আহত হয়েছে। পরে গ্রামের লোকজন একটি কুকুরকে ধাওয়া করে পিটিয়ে হত্যা করে।
সারিয়াকান্দি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শাহ আলম বলেন, কুকুর জলাতঙ্কে আক্রান্ত হলে দৌড়াদৌড়ি করতে থাকে। সেসময় মানুষজন ছাড়াও গবাদিপশুকে সামনে পেলে কামড় দেয়। সারিয়াকান্দিতে ২২ জনকে আক্রমণ করা কুকুরগুলো জলাতঙ্কে আক্রান্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জলাতঙ্কে আক্রান্ত কুকুর মানুষ কিংবা গবাদিপশুকে কামড়ালে ৬ ঘণ্টার মধ্যে ভ্যাকসিন নিতে হয়।
বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মিজানুর রহমান বলেন, এখানে ভ্যাকসিন রয়েছে। তবে পর্যাপ্ত নেই। তারপরও যারা আসছেন তাদেরকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। তবে হাসপাতালে না থাকলে বাইরে থেকে ভ্যাকসিন কিনে দ্রুত সময়ের মধ্যে দিতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST