১২ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

বাবা হলেন ব্যাচেলর পয়েন্টের ‘হাবু ভাই’

অনলাইন ডেস্ক : ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা চাষী আলম। যিনি ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের হাবু ভাই চরিত্রে বেশি পরিচিত। পারিবারিক আয়োজনেই গত বছরের ২৫ আগস্ট বিয়ে করেন এ অভিনেতা।

বুধবার রাতে এ দম্পতির কোলজুড়ে আসে এক পুত্রসন্তান। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে চাষী আলম বলেন, ‘আমি ছেলের বাবা হয়েছি। ছেলে ও তার মা সুস্থ রয়েছেন। আর ছেলের নাম এখনো ঠিক করা হয়নি। আকিকা দিয়েই তার নাম রাখা হবে।’

আরও পড়ুনঃ   শাকিবের প্রতিষ্ঠান থেকে গাড়ি উপহার পেলেন পরীমণির ছেলে

এ অভিনেতা জানান, গত রাতে একটি হাসপাতালে তার স্ত্রীর নরমাল ডেলিভারি হয়েছে। সব ঠিক থাকলে হাসপাতাল থেকে শিগগিরই বাসায় যেতে পারবেন। পাশাপাশি তিনি দোয়া চেয়েছেন।

অভিনেতার স্ত্রী তুলতুল ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি শেয়ার করেন। যেখানে দেখা যায়, চাষী তার পুত্রসন্তানকে হাতে নিয়ে আছেন। ক্যাপশনে তুলতুল লিখেছেন, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ, আমাদের ভালোবাসার প্রতীক জুনিয়র চাষীর সঙ্গে সাক্ষাৎ করুন।

সন্তানের মুখ দেখে প্রথম কী অনুভূতি হয়েছিল এমন প্রশ্নের জবাবে চাষী আলম বলেন, ‘এটা নতুন অনুভূতি। ওই সময়ে মানসিকভাবে চিন্তায় ছিলাম যা ভাষায় প্রকাশ করা কঠিন। ছেলের দিকে অনেক সময় তাকিয়ে ছিলাম। আল্লাহ আমাদের সন্তান দিয়েছেন। এটাই সবার আগে শুকরিয়া, আলহামদুলিল্লাহ।’

আরও পড়ুনঃ   কুসুমের নতুন রূপ নজর কাড়ল ভক্তদের

প্রসঙ্গত, ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটক দিয়ে বেশ জনপ্রিয়তা পান চাষী আলম। এরপর নিয়মিত বিভিন্ন নাটকে অভিনয় করতে দেখা গেছে তাকে। সবশেষ গত ঈদে কাজল আরেফিন অমি পরিচালিত দুটি নাটক ‘কিডনি’ ও ‘ফিমেল-৪’ বেশ সাড়া ফেলেছে দর্শকমহলে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১০

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১১

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১২

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৩

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৪

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৫

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৬

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৭

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৮

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

১৯

রাজশাহীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST