১১ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

রাতে নিখোঁজ, সকালে কিশোরের বস্তাবন্দী লাশ উদ্ধার

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুরে পুকুর থেকে এক কিশোরের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার দক্ষিণ আমনের স্থানীয় হান্নানের পুকুর থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করা হয়। মৃত কিশোরের নাম তামিম (১৪)। সে উপজেলার কুসুম্বি ইউনিয়নের দক্ষিণ আমইন গ্রামের মুকুল হোসেনের ছেলে। সে কেল্লাপোষীর আইডিয়াল স্কুল ও কলেজের পঞ্চম শ্রেণির ছাত্র।
এ ঘটনায় বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ, শেরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সজীব শাহরিন ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, কিশোর তামিম বাড়িতে মা আর দাদির সঙ্গে থাকত। গতকাল বুধবার সকাল ৭টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। সারা দিন খোঁজাখুঁজির পর না পেয়ে রাত ৮টার দিকে শেরপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় তার বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়।
তামিমের বাবা মুকুল হোসেন বলেন, ‘ছেলে নিখোঁজের খবর পেয়ে আমি ঢাকা থেকে রাতে বাসায় ফিরেছি। সকালে ছেলেকে খুঁজতে বের হই। সকাল সাড়ে ৯টায় স্থানীয় মান্নান আমাকে তাদের পুকুরে একটি বস্তা ভেসে থাকার খবর জানায়। সেখানে গিয়ে বস্তা খুলে আমার ছেলের লাশ দেখতে পাই। শেরপুর থানার পুলিশকে খবর দিলে তারা লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।’
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল ও হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান আছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST