১০ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় ভাইকে মারধর, গ্রেপ্তার ৫

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে তরুণদের মারপিটে এক স্কুলছাত্রীর ভাই আহত হওয়ায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। আজ বুধবার ভোরে রাজশাহীর চারঘাট উপজেলার টাঙ্গন পূর্বপাড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তরুণেরা হলেন ওই এলাকার নাহিদ (২০), জয় (২১), মারুফ (২১), রাকেশ (২০) ও মাহি (২০)। র‌্যাব-৫-এর রাজশাহীর একটি দল এ অভিযান চালায়। বুধবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানায় র‌্যাব।
র‌্যাব জানায়, প্রায় ৫ মাস আগে দুই স্কুলছাত্রী প্রাইভেট পড়া শেষ করে ভ্যানে করে বাসায় ফিরছিল। এ সময় ওই পাঁচ তরুণ তাদের উত্ত্যক্ত করেন। পরবর্তীতে এক ছাত্রীর চাচা এর প্রতিবাদ করলে তাঁকে মারধর করেন। ওই স্কুলছাত্রীর বাবা পরে এর প্রতিবাদ জানাতে গেলে তাঁকেও মারপিটের হুমকি দেওয়া হয়।
এরপর মঙ্গলবার ওই স্কুলছাত্রীর ভাই চারঘাটের ইউসুফপুর কৃষি উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলা দেখতে গেলে তাকেও মারধর করেন বখাটেরা। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ নিয়ে ওই স্কুলছাত্রীর বাবা চারঘাট থানায় মামলা করেন। সে মামলায় এ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১০

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১১

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১২

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৩

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৪

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৫

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৭

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৮

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১৯

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST