৯ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহীর শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান বসতে চান উপজেলার চেয়ারে

স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ী উপজেলাজুড়ে বিশাল মোটরসাইকেল শোডাউন দিয়েছেন উপজেলা যুবলীগের অর্থ সম্পাদক বেলাল উদ্দীন সোহেল। শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দেড় হাজার মোটরসাইকেল নিয়ে গোদাগাড়ীর দুটি পৌরসভা ও নয়টি ইউনিয়ন এলাকায় শোডাউন দেন।

বেলাল উদ্দীন সোহেল গোদাগাড়ীর দেওপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। ২০২১ সালের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে তিনি প্রথমবারের মতো ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। দায়িত্ব পালন করছেন ২ বছর ৩ মাস। ক্ষুদ্র নৃগোষ্ঠী অধ্যুষিত এই এলাকায় জনসেবায় দৃষ্টান্ত স্থাপন করে গতবছর জেলার ৭২টি ইউপি চেয়ারম্যানের মধ্যে তিনি শ্রেষ্ঠ নির্বাচিত হন।

এছাড়া বিশিষ্ট ব্যবসায়ী হিসেবে জেলায় টানা ছয়বছর ধরে সর্বোচ্চ আয়কর দেওয়ার সম্মাননা পাচ্ছেন তিনি। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। এ জন্য শনিবার তিনি আনুষ্ঠানিকভাবে প্রায় তিন হাজার নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে শোডাউন দিয়েছেন। দুপুরে উপজেলার সাড়ইল এলাকা থেকে শোডাউনটি বের করা হয়।

আরও পড়ুনঃ   দ্রুত নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান মির্জা ফখরুলের

এটি রাজাবাড়ী, বিজয়নগর, প্রেমতলী, মাটিকাটা বাইপাস, গোদাগাড়ী পৌর এলাকা, বাসুদেবপুর, জৈটাবটতলা, সাধুর মোড়, নবগ্রাম, আইহাই রাহী, কাঁকনহাট, চব্বিশনগর হয়ে কদমশহরে গিয়ে শেষ হয়। মোটরসাইকেল শোভাযাত্রার সামনে একটি ছাদখোলা গাড়িতে দাঁড়িয়ে তিনি সাধারণ মানুষকে শুভেচ্ছা জানান। শোভাযাত্রা শেষে পথসভায় বক্তব্য দেন।

এ সময় তিনি বলেন, ‘আমি জনসেবায় বিশ^াসী। সে কারণে মাত্র ২ বছর ৩ মাস ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালেই জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমি আরও বৃহৎ পরিসরে মানুষের সেবা করতে চাই। স্মার্ট গোদাগাড়ী উপজেলা গড়তে চাই। তাই আসন্ন গোদাগাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই।’

আরও পড়ুনঃ   তানোরের মুন্ডুমালা বাজার থেকে গ্রামগঞ্জে ধানের শীষের গণসংযোগ

এ সময় তাঁর সঙ্গে দেওপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রাজ্জাক বাবলু, সাধারণ সম্পাদক আসাদুল হক, গোদাগাড়ী উপজেলা যুবলীগের সহসভাপতি আলমগীর কবির স্বপন, দেওপাড়া ইউপির ৯টি ওয়ার্ডের সদস্যসহ প্রায় তিন হাজার কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST