১০ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

আবারও বিতর্কের মুখে শিশুশিল্পী লুবাবা

অনলাইন ডেস্ক : মাঝে মাঝেই আলোচনায় চলে আসে শিশুশিল্পী সিমরিন লুবাবা। শোবিজ অঙ্গনে পা দেওয়ার পর দিনকে দিন ক্যামেরার সামনে পড়তে হয় তাকে। এর আগে সংবাদকর্মী ও কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গে কথোপকথনের এক পর্যায়ে লুবাবা ‘কেন্দে দিয়েছি’ বলায় সামাজিক মাধ্যমে বেশ আলোচনায় চলে এসেছিল লুবাবা। এরপর থেকে ক্যামেরার সামনে এসে কথা বললেই বার বার আলোচনায় আসতে থাকে এই শিশুশিল্পী।

সম্প্রতি এক কনটেন্ট ক্রিয়েটরের মুখোমুখি হয় লুবাবা। সেখানে তাকে একটি গেমের প্রস্তাব দেওয়া হয়। খেলাটি এমন- লুবাবা যদি পাঁচটা প্রশ্নের উত্তর ভুল দেয়, তাহলে তাকে পাঁচ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। এতে রাজি হয়ে যায় লুবাবা। এরপর তাকে প্রশ্ন করতে শুরু করেন ওই কনটেন্ট ক্রিয়েটর।

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞানের কিছু প্রশ্ন জিজ্ঞাসা করেন ওই কনটেন্ট ক্রিয়েটর, যেগুলোর থেকে ভুল উত্তর প্রত্যাশা করা হয়েছে লুবাবার কাছ থেকে। তাকে জিজ্ঞাসা করা হয় ‘বাংলাদেশের রাজধানীর নাম কী’?

আরও পড়ুনঃ   ৬ লাখ টাকার পোশাক ও ২ লাখের ব্যাগ হাতে সুহানা

এ সময় লুবাবা বেশ হেসে-ছন্দেই উত্তর দেয়। প্রবল আত্মবিশ্বাসের সঙ্গে একটি ভুল উত্তর দিয়ে লুবাবা বললো, ‘বাংলাদেশের রাজধানীর নাম পাবনা।’

এরপর লুবাবাকে প্রশ্ন করা হয়, বাংলাদেশের জাতীয় ফুলের নাম কী? উত্তরে লুবাবা বলেন, ‘জানিনা।’ তাকে আবার বলার সুযোগ দেওয়া হলে সে বলে, বাংলাদেশের জাতীয় ফুল ‘গাছপাতা’।

লুবাবার এই প্রশ্নোত্তরের ভিডিওটি নেটিজেনদের মাঝে ব্যাপক হাস্যখোরাকে পরিণত হয় লুবাবা। ফলে আবারও বিতর্কের মুখে পড়তে হয় এই শিশুশিল্পীকে। নেটিজেনদের মন্তব্য ছিল এমন- ভাইরাল হওয়ার উদ্দেশ্যেই ভুল উত্তর দিয়েছে লুবাবা। কেউ লিখেছেন, রাজধানীর নাম ঢাকা, অথচ এটাই জানে না লুবাবা!

আরও পড়ুনঃ   ৫০ কোটিতে বিক্রি হচ্ছে নাগা-শোভিতার বিয়ের ভিডিও

তবে নেটিজেনদের কেউ কেউ মন্তব্য ঘরে জানিয়ে দিয়েছেন, খেলাটাই এমন। এখানে লুবাবাকে ভুল উত্তর দিতে হবে; শুধুমাত্র মজার উদ্দেশ্যেই বানানো এই ভিডিওটি। লুবাবা সঠিক উত্তর জানে না- ব্যাপারটি এমন না।

উল্লেখ্য, সিমরিন লুবাবার জন্ম একটি সংস্কৃতিমনা পরিবারে। প্রখ্যাত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা আব্দুল কাদেরের নাতনি সে। দাদার অনুপ্রেরণায় খুব অল্প বয়সে ক্যামেরার সামনে দাঁড়িয়েছে সে। এরপর শিশুশিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছে। নিয়মিত কাজ করছে বিজ্ঞাপনেও।

বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্রী লুবাবা। কেজিতে পড়ার সময় প্রথম শিশুশিল্পী হিসেবে বিজ্ঞাপনের মডেল হয় সে। এরপর গত বছর একটি শর্টফিল্মে কাজ করেছে। যেখানে সে পার্কে ফুল বিক্রেতা এক শিশুর চরিত্রে অভিনয় করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

১০

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

১১

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১২

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১৩

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১৪

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১৫

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৬

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৭

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

১৮

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

১৯

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST