৯ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

শিবগঞ্জে হত্যা মামলার আসামীর স্বীকারোক্তিতে বিপুল ককটেলের মজুদ শনাক্ত ও ধ্বংস

স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জে আওয়ামীলীগ নেতা সহ জোড়া খুনের ঘটনায় চট্টগ্রাম থেকে আরো ৪ জন কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের একজনের স্বীকারোক্তি মোতাবেক শিবগঞ্জ উপজেলা নয়ালাভাঙ্গার ঢোড়বোনা গ্রামের পশ্চিমপাড়া কবরস্থান এবং এর পাশ থেকে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় ৩ টি বালতিতে ৩৩ টি ককটেল উদ্ধার করা হয়েছে।
ককটেল গুলো উদ্ধারের সময় ৪ টি ককটেল বিকট শব্দে ফেটে গেলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে উদ্ধারকৃত বাকি ককটেল ধ্বংস করা হয়। এ সময় নিরাপত্তার স্বার্থে বিশাল একটি এলাকা ঘিরে রাখে পুলিশ ও গ্রাম পুলিশ। ঘটনাস্থলের পাশে ছিল উৎসুক জনতার ভীড়।
মঙ্গলবার সকাল থেকে এ অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের একটি বোমা ডিস্পোজাল ইউনিট। এর আগে যৌথভাবে অভিযান চালিয়ে চট্টগ্রাম থেকে ৪ জনকে আটকের পর আটককৃত আজম আলীর স্বীকারোক্তি মোতাবেক সোমবার রাতে তাকে নিয়ে গোরস্থানে লুকিয়ে রাখা বিস্ফোরকের সন্ধানে তল্লাশি আরম্ভ করে ডিবি পুলিশ। মাটির নিচে লুকানো অবস্থায় থাকায় অভিযানস্থল নজরদারিতে রেখে পরদিন সকালে আবারো অভিযানে নামে তারা এবং ৩ টি পৃথক স্থানে অভিযান চালিয়ে ককটেলগুলো জব্দ ও ধ্বংস করা হয়।
অভিযান চলাকালে অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম অ্যান্ড অপস্, মো. নূরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার, নবাবগঞ্জ সার্কেল, মো. জাহাঙ্গীর আলম, শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাত , জেলা গোয়েন্দা পুলিশের একটি দল এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের একটি বোমা ডিস্পোজাল ইউনিট উপস্থিত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম তাৎক্ষণিক এক প্রেস ব্রিফিং এ ককটেলগুলো উদ্ধার ও আসামী গ্রেপ্তারের সর্বশেষ অবস্থা জানিয়ে বলেন, কবরস্থান ও আশেপাশের এলাকায় আরও বিস্ফোরক থাকার আশংকা থাকায় এ অভিযান চলবে। এ মামলায় এ পর্যন্ত ৭ জনকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এর মধ্যে একজন সরাসরি হত্যাকা-ে জড়িত থাকার কথা আদালতে জবানবন্দি দিয়েছেন। এছাড়াও অপর অভিযানে আরও ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আটককৃতদের মধ্যে সরাসরি হত্যাকান্ডে জড়িত এমন আসামীও রয়েছে।
প্রসঙ্গত: গত ২৭ জুন রাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আওয়ামীলীগ নেতা সালাম সহ জোড়া খুনের ঘটনায় ৫২ জন নামীয় ও অজ্ঞাত আরো ২০/২৫জনকে আসামী করে একটা হত্যা মামলা দায়ের করেন নিহত জেলা পরিষদের সদস্য এবং নয়লাভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালামের স্ত্রী ফেরদৌসী বেগম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST