৯ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

হাসপাতালে রোগীদের জন্য নিরাপদ খাবার নিশ্চিত করার আহ্বান খাদ্যমন্ত্রীর

স্টাফ রিপোর্টার: হাসপাতালে ভর্তি রোগীদের জন্য নিরাপদ খাবার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।তিনি বলেন, হাসপাতালে রোগী আসে সুস্থ হতে, নষ্ট বা পঁচা খাবার খেয়ে যেন আরও অসুস্থ না হয় সেদিকে নজর দিতে হবে। মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।
খাদ্যমন্ত্রী বলেন, হাসপাতালের সুষ্ঠু ব্যবস্থাপনা ও চিকিৎসা সেবার মান উন্নয়নে ডাক্তার ও কর্মচারীদের আন্তরিকতার সাথে কাজ করতে হবে। ডাক্তারের একটু ভালো ব্যবহার রোগীদের দ্রুত সুস্থ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। হাসপাতালে সেবা নিতে আসা কেউ যেন হয়রানির শিকার না হয় সেটি নিশ্চিত করতে হবে। তিনি বলেন, অহেতুক এন্টিবায়োটিক ঔষধ প্রেসক্রিপশন করা থেকে ডাক্তারদের বিরত থাকতে হবে।অহেতুক এন্টিবায়োটিক ব্যবহার দীর্ঘমেয়াদে রোগীর উপকারের চেয়ে ক্ষতি বেশি করে।
সরকারি ঔষধ বিনামূল্যে বিতরণের জন্য হাসপাতালে দেওয়া হয় উল্লেখ করে তিনি বলেন, এটি সঠিকভাবে বিতরণ করা হচ্ছে কিনা তা মনিটরিং করতে হবে। একই সাথে যে ঔষধ প্রয়োজন নেই কেন্দ্রীয় ঔষধাগারে সে ঔষধের চাহিদা প্রেরণ না করার পরামর্শ দেন খাদ্যমন্ত্রী।
তিনি আরও বলেন, রোগীদের খাবার সরবারাহে যেন বিনির্দেশ মোতাবেক খাবার দেওয়া হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। এসময় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যদের রোগীর খাবার হিসেবে কী দেওয়া হচ্ছে তা তদারকি করারও আহ্বান জানান তিনি ।
নিয়ামতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার মো: ইমতিয়াজ মোর্শেদ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুব-উল আলম,থানারভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আল মাহমুদ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রায়হান কবির রাজু এবং মহিলা ভাইস চেয়ারম্যান নাজমিন আরা খাতুন উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে রাজশাহীতে সাঁড়াশি অভিযান

নগরীতে অটোরিকশার ভাড়া তদারকিতে মাঠে রাসিকের রাজস্ব বিভাগ

বাংলাদেশ ফল উৎপাদনে বিপ্লব ঘটিয়েছে : কৃষি মন্ত্রী

সংস্কৃতি মন্ত্রী’র সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বগুড়ায় এলজিইডির উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত

গণমাধ্যম সংস্কার প্রক্রিয়ায় সরকার কেবলই সহায়ক : তথ্যমন্ত্রী

জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদারের আহ্বান জানালো বাংলাদেশ

জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

১০

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

১১

নগরীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১৩

রাসিকের স্বাস্থ্যকর্মীদের মাঝে রেড ক্রিসেন্টের ব্যাগ বিতরণ

১৪

নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর বৃক্ষরোপণ ও বিতরণ

১৫

বানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত আহত ২

১৬

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৭

রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৮

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১৯

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST