৯ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

৪ ঘণ্টা পর সারা দেশের সঙ্গে রাজশাহীর ট্রেন চলাচল স্বাভাবিক

রাবি প্রতিনিধি : ২০১৮ সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখাসহ চার দাবিতে রেলপথ অবরোধ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। চার ঘণ্টা রেলপথ অবস্থান নেওয়ার পর অবরোধ তুলে নিয়েছেন শিক্ষার্থীরা। এতে সচল হয়েছে সারা দেশের সঙ্গে রাজশাহীর ট্রেন চলাচল।

সোমবার (৮ জুলাই) দুপুর ১২টায় রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। চার ঘণ্টা পর বিকেল ৪টায় অবরোধ তুলে নেন তারা। এর মধ্যে রাজশাহী থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি এবং কোনো ট্রেন রাজশাহীতে আসতে পারেনি। তবে অবরোধ তুলে নেওয়ায় বিকেল পোনে ৫টায় ধুমকেতু এক্সপ্রেস ট্রেনটি রাজশাহীতে পৌঁছায়।

এ সময় বিভিন্ন স্টেশনে অবস্থান নিয়ে থাকে দেশের বিভিন্ন স্থান থেকে ছেড়ে আসা আন্তঃনগর ট্রেনগুলো। খুলনা থেকে ছেড়ে আসা কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী আসার কথা ছিল দুপুর ১২টা ২০ মিনিটে এবং ছেড়ে যাওয়ার কথা ছিল দুপুর ২টা ১৫ মিনিটে। ঢাকা থেকে ছেড়ে আসা ধুমকেতু এক্সপ্রেস ট্রেনটি পৌঁছানোর কথা ছিল ১১টা ৪০ মিনিটে। পদ্মা এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল ৪টায় এছাড়াও বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন চলাচল বন্ধ থাকে। সব মিলিয়ে চারটি ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেছে।

আরও পড়ুনঃ   নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদের উদ্বোধন প্রধান উপদেষ্টার

অবরোধ শেষে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক আমান উল্লাহ খান বলেন, আমরা আজ এক দফা দাবি নিয়ে আন্দোলন করেছি। আমাদের একটাই দাবি কোটা পদ্ধতি সংস্কার করতেই হবে। কোটা সংস্কার না হওয়া পর্যন্ত সারাদেশের সঙ্গে একাত্মতা পোষণ করে আমাদের আন্দোলনও চলমান থাকবে। আমরা আগামীকাল সারাদেশের শিক্ষার্থীদের সমন্বয় করে আজ রাতে কালকের কর্মসূচি ঘোষণা করব।

আরও পড়ুনঃ   সুদানে শহীদ বাংলাদেশি শান্তিরক্ষীদের লাশ দেশে প্রত্যাবর্তন

রাজশাহী রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার আবদুল করিম বলেন, শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়েছে। আমরা দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি। এর আগে কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি আমরা হরিয়ান স্টেশন থেকে বিকেল সাড়ে ৩টায় আবার খুলনার দিকে পাঠিয়ে দিয়েছি। এখন ধুমকেতু রাজশাহীতে এসেছে। এরপর বিকেল ৫টায় পদ্মা এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।

প্রসঙ্গত, পূর্বঘোষিত কর্মসূচি অনুসারে ঢাকা-রাজশাহী রেলপথ অবরোধ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। সোমবার (৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড থেকে মিছিল বের হয়। পরবর্তীতে মিছিল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অ্যাকাডেমিক ভবন ঘুরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন রেললাইন অবরোধ করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

চাঁপাইনবাবগঞ্জে নদীতে পানি বেড়েছে, নিম্নাঞ্চল প্লাবিত

কঙ্গোতে স্কুলে আগুন, ২৪ শিশু নিহত

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

১০

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

১১

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

১২

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

১৩

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১৪

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১৫

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৬

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৭

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৮

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

২০

Design & Developed by: BD IT HOST