৩ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

পরীক্ষার দাবিতে কাফন পরে রামেবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার: আগামী সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রকাশের দাবিতে অনশন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন রাজশাহী অঞ্চলের নার্সিং কলেজের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। বুধবার দুপুরে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়। এ সময় কয়েকজন শিক্ষার্থী কাফনের কাপড় পরে আমরণ অনশনে বসেন। বিকেলে দাবি মেনে নেওয়ার আশ্বাসের পর অবরোধ তুলে নেওয়া হয়।
শিক্ষার্থীদের দাবি, ক্লাস ও অভ্যন্তরীণ পরীক্ষা শেষ হওয়ায় তাঁরা এখন পরীক্ষার জন্য প্রস্তুত। আগামী সেপ্টেম্বরের মধ্যে তাঁদের পরীক্ষা নিয়ে ফলাফল দিতে হবে। রাজশাহী, রংপুর ও খুলনা অঞ্চলের দুটিসহ মোট ২৩টি নার্সিং কলেজ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত হয়। এগুলোর মধ্যে চারটি সরকারি নার্সিং কলেজ আছে।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের একই শিক্ষাবর্ষের (২০১৯-২০) শিক্ষার্থীদের পরীক্ষা ইতিমধ্যেই শেষ হয়েছে। কিন্তু তাঁরা এখনো পরীক্ষার কোনো আভাস পাচ্ছেন না। সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা ও ফলাফল না পেলে তাঁরা ছয় মাসের ইন্টার্নশিপ করতে পারবেন না। আর এটি ছাড়া আগামী বছরের মার্চে নার্সিং নিবন্ধন পরীক্ষায় অংশ নিতে পারবেন না তাঁরা। তাই সেপ্টেম্বরের মধ্যেই পরীক্ষা ও ফলাফল প্রকাশ প্রয়োজন।
রাজশাহী নার্সিং কলেজের ছাত্র আল আমিন বলেন, তিনি ২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তি হন। ২০২৩ সালে তাঁদের চূড়ান্ত পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল। কিন্তু ২০২৪ সালের মাঝামাঝি হয়ে যাচ্ছে। তাঁদের পরীক্ষার দাবি জানাতে হচ্ছে। এটা দুঃখজনক।
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ জেড এম মোস্তাক হোসেন আশ্বাস দেন, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে পরীক্ষা শুরু হবে এবং অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যে ফলাফল ঘোষণা করা হবে। পরে বেলা পৌনে তিনটার দিকে পরীক্ষার বিষয়ে নোটিশ প্রকাশ করা হলে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করেন।
দিনাজপুর নার্সিং কলেজের শিক্ষার্থী মাহজিবা তারান্নুম বলেন, গতকাল মঙ্গলবার বৃষ্টিতে ভিজেও তাঁরা কর্মসূচি পালন করেছেন। তাঁরা চান, দ্রুত তাঁদের পরীক্ষা ও ফলাফল দেওয়া হোক। একই কলেজের শিক্ষার্থী আবদুল্লাহ আল সাদাত বলেন, পরীক্ষার দাবি নিয়ে তাঁরা রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট থেকে এসেছেন। পরীক্ষার রুটিন নিয়ে ফিরবেন। পরে বুধবার বেলা দুইটার দিকে আন্দোলন ও অনশনকারীদের সঙ্গে দেখা করতে আসেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ জেড এম মোস্তাক হোসেন। তিনি শিক্ষার্থীদের আশ্বাস দেন, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে পরীক্ষা শুরু হবে এবং অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যে ফলাফল ঘোষণা করা হবে। পরে বেলা পৌনে তিনটার দিকে পরীক্ষার বিষয়ে নোটিশ প্রকাশ করা হলে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করে চলে যান।
রংপুর নার্সিং কলেজের শিক্ষার্থী মো. আবু রায়হান বলেন, উপাচার্য তাঁর কথা রেখেছেন। তিনি শিক্ষার্থীদের কাছ থেকে ফিরে গিয়েই নোটিশ দিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১০

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

১১

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

১২

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

১৩

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

১৪

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

১৫

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

১৬

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১৭

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১৮

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১৯

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST