২ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

৩২ বছর ধরে সততা ও নিষ্ঠার সাথে সেবা দিয়ে যাচ্ছে আরএমপি: আইজিপি

স্টাফ রিপোর্টার : ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, প্রতিষ্ঠার ৩২ বছর ধরে দক্ষতা, সততা ও নিষ্ঠার সাথে রাজশাহী নগরবাসীকে সেবা দিয়ে যাচ্ছে আরএমপি। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মানুষের আস্থা এবং ভালোবাসা অর্জন করেছেআরএমপি ।
মঙ্গলবার (০২ জুলাই) দুপুরে রাজশাহী পুলিশ লাইন্সের ড্রীল শেডে আরএমপি’র ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, এক সময় এ অঞ্চল জঙ্গিবাদের আতুড়ঘরে পরিণত হয়েছিল। আরএমপির সদস্যরা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে অসম সাহসিকতা এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে জঙ্গিবাদ নির্মূল করে।
আইজিপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গিবাদ এবংসন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন। সরকার এ নগরী তথা সারা বাংলাদেশ দক্ষ পুলিশিং ব্যবস্থারমাধ্যমে জঙ্গিবাদ এবং সন্ত্রাসী কার্যক্রম কার্যকরভাবে নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে। জঙ্গিবাদ, সন্ত্রাস এবং নাশকতার বিরুদ্ধে যে সংগ্রাম সে পথচলা সহজ ছিল না। অনেক পুলিশ সদস্য জীবনের ঝুঁকি নিতে পিছপা হয়নি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্টবাংলাদেশ গড়ার যে পরিকল্পনা গ্রহণ করেছেনবাংলাদেশ পুলিশ সেই লক্ষ্যে কাজ করছে। সাইবার ক্রাইম নিয়ন্ত্রণ, অপারেশন কন্ট্রোল এবং মনিটরিং সেন্টার ও ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন, কিশোর গ্যাং -এর ডিজিটাল ডাটাবেজ প্রস্তুতসহ বিভিন্ন পদক্ষেপে প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে এ অঞ্চলের অপরাধ নির্মূল করে নগরবাসীর শান্তি বজায় রাখতে কাজ করে যাচ্ছে আরএমপি’র প্রতিটি সদস্য।বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং, হ্যালো আরএমপি এ্যাপস, নগরীর বিভিন্ন জায়গায় ক্যামেরা স্থাপনসহ নানামুখী পুলিশিং সেবা নগরবাসীর দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে তারা।
তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঈপ্সিত সোনার বাংলা গড়তে বাংলাদেশ পুলিশ বদ্ধপরিকর। জাতির পিতা স্বপ্ন দেখেছিলেন পুলিশ হবে মানবিক এবং জনবান্ধব। তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই পুলিশিং ব্যবস্থাই চালু করেছেন। প্রত্যেক পুলিশ সদস্যমানবিক এবং জনবান্ধব পুলিশ হিসেবে দায়িত্ব পালন করছেন। উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়তে সরকার যে পুলিশিং ব্যবস্থা চালু করার নির্দেশনা দিয়েছে তার আলোকে কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ।
মহান মুক্তিযুদ্ধে পুলিশের ভূমিকা স্মরণ করে আইজিপি বলেন, বঙ্গবন্ধুর আহ্বানে দেশের স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন একঝাঁক পুলিশ সদস্য। কোন বাঁধাই তাদের থামিয়ে রাখতে পারেনি। অসীম সাহসিকতার সাথে যুদ্ধ করে তারা ছিনিয়ে এনেছিল স্বাধীনতার লাল-সূর্য।
এ সময় তিনি যে কোনো সংকটপূর্ণ মুর্হুতে পুলিশের উপর আস্থা রাখার আহ্বান জানান এবং ২০৪১ সালে যে ভিশন তা অর্জনে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
আরএমপি কমিশনার বিপ্লব বিজয় তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ অতিরিক্ত আইজিপি মাসুদুর রহমান ভুঁইয়া, রাজশাহী বিশ^বিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আব্দুল খালেক, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আনিসুর রহমান, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক, রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) শামীম আহমেদ,পুলিশ সুপার মো. সাইফুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল এবং আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল বক্তৃতা করেন। অন্যান্যদের মধ্যে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে সকালে আরএমপি কার্যালয় চত্বরে বেলুন-ফেস্টুন উড়িয়ে ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন আইজিপি। পরেএকবর্ণাঢ্য র‌্যালি শেষে আরএমপির চত্বরে আইজিপি ডুলিচাঁপা বৃক্ষ রোপণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

১

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

২

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৩

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৪

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৫

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৬

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৭

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

৯

অবৈধ যান, ঝরছে প্রাণ

১০

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১১

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১২

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৩

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৪

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৫

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৬

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৭

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৮

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST