২ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

চারঘাটে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত, ট্রাক ও চালক আটক

চারঘাট প্রতিনিধি: রাজশাহী শহর থেকে চিকিৎসা শেষে নিজ বাড়ি চারঘাটে ফেরার পথেই সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো স্কুল শিক্ষক হাবিবুর রহমানের। আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন নিহতের স্ত্রী শিরিন সুলতানা। সোমবার (১ জুলাই) দিনগত রাত আড়াইটার দিকে চারঘাট-বানেশ^র মহাসড়কের মোক্তারপুর ট্রাফিক মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই মারা যান শিক্ষক হাবিবুর রহমান। তিনি চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের কামীনিগঙ্গারামপুর এলাকার কাসেম প্রামানিকের ছেলে। এ ঘটনায় ট্রাক চালককে আসামী করে চারঘাট মডেল থানায় একটি মামলা করা হয়েছে।

থানা ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহত স্কুল শিক্ষক হাবিবুর রহমান পাশর্^বর্তী বাঘা উপজেলার মীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। সোমবার বিকেলে নিজ বাড়ি থেকে তারা স্বামী স্ত্রী দুজন রাজশাহীতে চিকিৎসা করাতে গিয়েছিলেন।

আরও পড়ুনঃ   রাজশাহীতে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

গভীর রাতে চিকিৎসা শেষে তাদের বহনকারী সিএনজিতে করে রাজশাহী শহর থেকে নিজ বাড়ি ফেরার পথে চারঘাট-বানেশ^র মহাসড়কের মোক্তারপুর ট্রাফিক মোড়ে পৌছলে বিপরীত দিক থেকে আসা ধান বোঝায় একটি ট্রাক (যার নম্বর কুষ্টিয়া ট- ১১-১২৮৮) সিএনজিকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই মারা যান স্কুল শিক্ষক হাবিবুর রহমান। আহত হোন তার স্ত্রী শিরিন সুলতানা। পরে স্থানীয় ফায়ার সার্ভিসের সদসরা তাদের উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাবিবুর রহমান মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ   রাজশাহীতে আন্তর্জাতিক টেনিস টুর্নামেন্টে অংশ নিতে উনিশ দেশের খেলোয়াড়দের নিবন্ধন

আহত স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে আহত শিরিন সুলতানা আশঙ্কা জনক অবস্থায় রয়েছেন বলে জানান নিহতের সন্তান কাইনাথ হাবিব লামিম।

চারঘাট মডেল থানার পরিদর্শক আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে নিহত হাবিবুর রহমানের সন্তান লামিম বাদী হয়ে আটক ট্রাক চালক শাজাহান আলীকে এক মাত্র আসামী করে থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করেছেন। ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিশেষ টিমের পৃথক অভিযানে ৩ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদ

আফগানিস্তানে ২৪ লাখ মেয়ের স্কুল-শিক্ষায় বাধা

যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমে আসবে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

একযোগে পুলিশের ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর

সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ ৬ শ্রমিকের মৃত্যু

আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবি

১০

রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

১১

মিডিল চরে যাতায়াতকারীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান

১২

নগরীতে চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার

১৩

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

১৪

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা

১৫

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

১৬

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১৮

রাষ্ট্রপতি নির্বাচন : মির্জা ফখরুলের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি

১৯

এক পাইলট গাঁজা সেবন করে ধরা, সবার জন্য পরীক্ষা বাধ্যতামূলক এয়ার ইন্ডিয়ার

২০

Design & Developed by: BD IT HOST