১ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

সাবেক এমপি নাদিম মোস্তফার দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার: সাবেক সংসদ সদস্য (এমপি) ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক বিশেষ সম্পাদক অ্যাডভোকেট নাদিম মোস্তফার দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (১ জুলাই) দুপুর ২টার দিকে তার মরদেহ রাজশাহীর কেন্দ্রীয় শাহ মখদুম (রহ.) ঈদগাহে আনা হয়। এখানে তার চতুর্থ ও শেষ জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজ শেষে মহানগরীর হেতেম খাঁ কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। এসময় বিএনপি চেয়ারপাসেনের উপদেষ্টা সাবেক মেয়র ও এমপি মিজানুর রহমান মিনু, কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও সাবেক সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহীন শওকতসহ রাজশাহী মহানগর ও জেলা বিএনপির শীর্ষ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া যুবদল, ছাত্রদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণির মানুষ জানাজায় অংশ নেন।
এর আগে সকাল ১০টায় সদ্য প্রয়াত বিএনপি নেতা অ্যাডভোকেট নাদিম মোস্তফার নির্বাচনী এলাকা দুর্গাপুর এবং সকাল ১১টায় পুঠিয়ায় তার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। রোববার (৩০ জুন) আছরের নামাজের পর রাজধানীর নয়াপল্টনে নাদিম মোস্তফার প্রথম জানাযা অনুষ্ঠিত হয়।
এদিকে প্রথম জানাযার নামাজ শেষে ঢাকা থেকে সাবেক এমপি অ্যাডভোকেট নাদিম মোস্তফার মরদেহ সড়ক পথে তার নির্বাচনী এলাকায় নেওয়া হলে এক নজর দেখার জন্য নেতাকর্মী এবং গ্রামের সাধারণ নারী-পুরুষের ঢল নামে। এসময় অনেকে কান্নায় ভেঙে পড়েন।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক এই নেতা রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক, জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরপর রাজশাহী দুর্গাপুর-পুঠিয়া (৫) আসন থেকে ১৯৯৬ এবং ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে দুই বার সংসদ সদস্য নির্বাচিত হন। মৃত্যুর আগ পর্যন্ত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন নাদিম মোস্তফা। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, চার ভাইবোনসহ অসংখ্য গুণাগ্রহী রেখে গেছেন।
রাজশাহী-৫ (দুর্গাপুর-পুাঠিয়া) আসনের বিএনপি দলীয় সাবেক এমপি নাদিম মোস্তফা রোববার (৩০ জুন) দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। রোববার সকালে গুলশানের বাসায় অসুস্থবোধ করলে দ্রুত তাকে দ্রুত রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানেই দুপুর পৌনে ১২দিকে তার মৃত্যু হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST