২৯ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

এমপি শাহরিয়ারের বিরুদ্ধে নগরীতে ঝাড়ু মিছিল

স্টাফ রিপোর্টার: রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বিরুদ্ধে ঝাড়ু মিছিল হয়েছে। শনিবার বিকেলে রাজশাহী নগরীর লক্ষ্মীপুর মোড়ে এই মিছিল হয়।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন এবং রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ায় শাহরিয়ার আলমের বিরুদ্ধে এ মিছিল করা হয়। পবা উপজেলা পরিষদের নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান পপি খাতুন এ কর্মসূচির আয়োজন করেন।
উল্লেখ্য, আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে গত ২২ জুন গুরুতর আহত হন বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল। চিকিৎসাধীন অবস্থায় ২৬ জুন তিনি মারা যান। ২৭ জুন বাবুলের জানাজায় শাহরিয়ার অভিযোগ করেন, এই হত্যাকাণ্ডের পেছনের মদদদাতা হিসেবে খায়রুজ্জামান লিটন ও আসাদুজ্জামান আসাদ রয়েছেন।
এর প্রতিবাদে ফুঁসে উঠেছেন রাজশাহীর আওয়ামী লীগের নেতা-কর্মীরা। তাঁরা শাহরিয়ারের শাস্তির দাবিতে নানা কর্মসূচি পালন করছেন। শাহরিয়ারের বক্তব্য প্রমাণ করার জন্য তাঁর প্রতি চ্যালেঞ্জ জানাচ্ছেন তাঁরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরো উপসাগরীয় অঞ্চলকে ‘অন্ধকারে ডুবিয়ে’ দেওয়ার হুমকি ইরানের

বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন

জাতীয় স্টেডিয়ামের ক্রীড়া পরিবেশ ফেরানোর অঙ্গীকার আমিনুলের

রাসিক প্রশাসককে জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কিত বিজয় মিছিল ক্যানভাস ছবি উপহার

সবাইকে ছাড়িয়ে শীর্ষে শাহরুখ খান

আট বছর পর ফিরছেন প্রীতি, জানালেন বিরতির কারণ

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস

নগরীর উন্নয়নমূলক কাজের অগ্রগতি পর্যালোচনা সভায় রাসিক প্রশাসক

রাজশাহীতে পাঁচ দিনব্যাপী রাজশাহীর উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত

নিয়ামতপুরে বাড়ির বাইরে পড়েছিল যুবকের মরদেহ, গলায় আঘাতের চিহ্ন

১০

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

১১

পাকিস্তানে পুলিশ স্টেশনে ধর্ষণ, ৭৮ কর্মকর্তা-সদস্যের সবাইকে অব্যাহতি

১২

রুয়েটে এসএপি-১১.০ রোডশো অনুষ্ঠিত

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

১৪

নগরীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫

১৬

নগরীতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

রাসিক প্রশাসকের সাথে হড়গ্রাম নতুনপাড়া কবরস্থান ও ঈদগাহ কমিটির নেতৃবৃন্দের সাক্ষাৎ

১৮

রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের সাক্ষাৎ

১৯

পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ বন্ধের দাবিতে নগরীতে মানববন্ধন

২০

Design & Developed by: BD IT HOST