২৯ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

নয়াপল্টনে বিএনপির সমাবেশ চলছে

অনলাইন ডেস্ক : দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে সমাবেশ করছে বিএনপি। শনিবার (২৯ জুন) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ শুরু হয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও স্থায়ী কমিটির সদস্য ও দলের নির্বাহী কমিটির সদস্যদের বক্তব্য রাখার কথা রয়েছে।

আরও পড়ুনঃ   সংসদে নারীদের জন্য আলাদা ৩০০ আসনের প্রস্তাব

হাসপাতাল চিকিৎসাধীন খালেদা জিয়ার মুক্তি দাবিতে চলমান এই সমাবেশে অংশ নিয়েছেন ঢাকা ও আশপাশের জেলার নেতাকর্মীরা।

এর আগে দুপুর ১২টার দিকে বৃষ্টির মধ্যে নয়াপল্টনে ভিআইপি সড়কের একপাশে পিকআপ ভ্যানে অস্থায়ী মঞ্চ তৈরি করে বিএনপি।

বিএনপি নেতারা বলছেন, সরকার চালাকি করে খালেদা জিয়ার সাজা মেয়াদ ৬ মাস করে স্থগিত করছে। যাতে পরে প্রয়োজনে সাজার মেয়াদ বাড়াতে পারে।

আরও পড়ুনঃ   রাসিক মেয়রের সাথে জেলা যুবলীগের নবনির্বাচিত নেতৃবৃন্দের সাক্ষাৎ

এদিকে সমাবেশে আগত নেতাকর্মীরা নয়াপল্টন এলাকার ভিআইপি সড়কে অবস্থান নেওয়ায় যানচলাচল বন্ধ রয়েছে। আর সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন ও নাইটিঙ্গেল মোড় এলাকায় বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এর আগে ২০২৩ সালের খালেদা জিয়ার মুক্তির দাবিতে অনশন কর্মসূচি পালন করে বিএনপি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

নগরীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকের স্বাস্থ্যকর্মীদের মাঝে রেড ক্রিসেন্টের ব্যাগ বিতরণ

নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর বৃক্ষরোপণ ও বিতরণ

বানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত আহত ২

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১০

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

১১

জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা

১২

রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

১৩

নগরীতে পৈতৃক সম্পত্তির বিরোধে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে আহত বয়েজ উদ্দিন

১৪

বিশ্ব তামাকমুক্ত দিবসের দাবি : ধূমপায়ীদের চাকুরিতে অযোগ্য বিবেচনার

১৫

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৬

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

১৭

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

১৮

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

১৯

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

২০

Design & Developed by: BD IT HOST