২৮ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

এসএসএফ সদস্যদের পেশাগত দক্ষতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

অনলাইন ডেস্ক : পরিবর্তনশীল নিরাপত্তা পরিস্থিতির চ্যালেঞ্জ মোকাবিলায় অত্যাধুনিক সরঞ্জাম ও প্রযুক্তির ব্যবহার এবং উন্নত প্রশিক্ষণের মাধ্যমে এসএসএফ সদস্যদের পেশাগত দক্ষতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

শুক্রবার (২৮ জুন) রাতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এসএসএফ -এর ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতির সহধর্মিণী ড. রেবেকা সুলতানা এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ইমাম ও মুয়াজ্জেমদের গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে: আসাদ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট, স্বাধীনতা বিরোধী অপশক্তির চক্রান্ত এবং সর্বোপরি আন্তর্জাতিক সন্ত্রাসবাদের কারণে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের নিরাপত্তার বিষয়টি সবসময়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং। প্রতিষ্ঠার পর থেকেই এসএসএফ রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের নিরাপত্তার দায়িত্ব অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে পালন করে আসছে।

রাষ্ট্রপতি বলেন, নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলার সাথে সাথে ভিআইপিদের জনসংযোগের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। অতি কঠোরতার কারণে নেতা ও জনগণের মধ্যে যেন দূরত্ব বা ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

আরও পড়ুনঃ   দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এস এস এফ -মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান।

এর আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসএসএফ এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। পরে রাষ্ট্রপতি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে একটি কেক কাটেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বংশালে হেলমেট গোডাউনে আগুন : সরু সিঁড়ি-পানি সংকটে নিয়ন্ত্রণে হিমশিম

হামের উপসর্গে আরও ৬ মৃত্যু, আক্রান্ত ১১০১

মান্দা থানার বাক ও শারীরিক প্রতিবন্ধী ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

বাঘায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর শুভ উদ্বোধন

রাসিক প্রশাসকের সঙ্গে দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সাক্ষাৎ

রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

রুয়েটে কিউএস র‌্যাংকিং কমিটির সভা অনুষ্ঠিত

রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের সঙ্গে আইসিআরসি প্রতিনিধির মতবিনিময়

নিয়ামতপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১০

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৪

১১

নগরীতে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ উপলক্ষে পোনামাছ অবমুক্তকরণ ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

১২

নিয়ামতপুরে শহীদ জিয়া স্মৃতি পরিষদ ও পাঠাগারের উদ্বোধন

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫

১৪

মান্দায় জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

১৫

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

১৬

সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল এবং মাদকদ্রব্য জব্দ

১৭

অস্ট্রেলিয়ার মাটিতে দ্রুত টেস্ট জয়ের রেকর্ড গড়ল বাংলাদেশ

১৮

মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর

১৯

বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই : প্রধানমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST