২৮ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

এবার নির্বাচনের ফলাফল মানবেন ট্রাম্প?

অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রথম টেলিভিশন বিতর্কে অংশ নিয়ে একে অপরকে নানা ইস্যুতে ঘায়েল করার চেষ্টা করেন জো বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্প। দুইজনেই দিয়েছেন অসংখ্য প্রশ্নের উত্তর।

এক পর্যায়ে বিতর্ক পরিচালনাকারী সিএনএন এর সঞ্চালক ট্রাম্পের কাছে জানতে চান নির্বাচনে যে-ই জিতুক, তিনি ২০২৪ সালের ফলাফল মানবেন কি-না।

ট্রাম্প বারবার প্রশ্নটি উপেক্ষা করছিলেন ও রাশিয়া-ইউক্রেন ইস্যুতে চলে যাচ্ছিলেন। এরপর ফের তাকে প্রশ্নটি করা হয়।

আরও পড়ুনঃ   টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড আমেরিকায় নিহত ২০, বিদ্যুৎহীন ২.৫ লাখ বাড়ি

জবাবে ট্রাম্প বলেন, যদি সুষ্ঠু, আইনগত ও ভালো নির্বাচন হয় তাহলে অবশ্যই মানব। একই সঙ্গে তিনি ২০২০ সালের নির্বাচন নিয়ে তার বড় ধরনের কারচুপির অপ্রমাণিত দাবির পুনরাবৃত্তি করেন।

তাছাড়া বাইডেনকে তার বয়স সম্পর্কে প্রশ্ন করা হয় যে তিনি যখন দ্বিতীয় মেয়াদ শেষ করবেন তখন তার বয়স হবে ৮৬। তিনি হবে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট।

আরও পড়ুনঃ   ২০ টাকা ঘুষের জন্য সাজা পেলেন কনস্টেবল, ৩৪ বছর পর!

জবাবে প্রেসিডেন্ট বলেন, এক সময় তিনি সবচেয়ে কমবয়সী আইন প্রণেতা বলে সমালোচনার শিকার হতেন। পাশাপাশি তিনি বলেন ট্রাম্প তার চেয়ে তিন বছরের ছোট এবং অনেকটাই কম যোগ্য।

অন্যদিকে ট্রাম্পকে বলা হয়, যে তার বয়স এখন ৭৮ ও দ্বিতীয় মেয়াদ শেষে তা হবে ৮২ বছর।

জবাবে ট্রাম্প বলেন, তার স্বাস্থ্য ভালো ও তিনি এ সময় গলফ খেলার প্রসঙ্গও টেনে আনেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST