২৭ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

কলকাতায় ‘দুষ্টু কোকিল’ গান শুনে মানুষ খারাপ মন্তব্য করছে : মিমি

অনলাইন ডেস্ক : এবারের ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ৫টি ছবি। এর মধ্যে অন্যতম আলোচনায় রয়েছে শাকিব খান ও মিমি চক্রবর্তী অভিনীত রায়হান রাফি পরিচালিত ‘তুফান’ সিনেমা।

‘তুফান’ মুক্তির পরে সারাদেশে ছবিটি নিয়ে দর্শকের সাড়ায় মুগ্ধ সিনেমা সংশ্লিষ্ট সকল মহলের মানুষ। ঢাকার স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস, মধুমিতাসহ দেশজুড়ে ১২০ টির বেশি প্রেক্ষাগৃহে চলছে শাকিব খান অভিনীত এই চলচ্চিত্রটি। মুক্তির দিন থেকে শুরু করে এখন পর্যন্ত একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছে ‘তুফান’।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘তুফান’ সিনেমা প্রসঙ্গে মিমি চক্রবর্তী বলেন, ‘অনেক দিন পরে বাণিজ্যিক বাংলা ছবির গান এত জনপ্রিয় হল। ‘তুফান’ শাকিব খানের ছবি জেনেই কাজ করেছি আমি। কিন্তু ছবির মেকিং এত ভাল হবে ভাবিনি। পরিচালকের ভাবনায় শাকিব একদম আলাদা হয়ে এসেছে। এই ছবি বাংলাদেশের ২০ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে।’

আরও পড়ুনঃ   সানি দেওলের সঙ্গে কাজের অদ্ভুত অভিজ্ঞতা শোনালেন প্রিয়াঙ্কা

এ অভিনেত্রী জানান, শুধুমাত্র ‘তুফান’ ছবি দেখার জন্য বাংলাদেশে নতুন প্রেক্ষাগৃহ তৈরি হয়েছে। বাংলাদেশের মানুষ ভাল কাজকে দারুণ ভাবে গ্রহণ করতে জানে। এসি ছাড়া হলে এই গানের সঙ্গে অসংখ্য লোক নাচে। আর কলকাতায় এ গান শুনে মানুষ খারাপ মন্তব্য করতে ব্যস্ত। বাঙালিরা নাকউঁচু হয়ে যাচ্ছে। ভেবেই নিচ্ছে নাচ-গান খারাপ। বলছে বাণিজ্যিক ছবি দেখে না। তা হলে ‘দুষ্টু কোকিল’, ‘উরা ধুরা’ কারা দেখছে?।

সম্প্রতি ইন্ডাস্ট্রির এক পরিচালক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) দাবি করেছেন এ বছর দর্শকের দেখার বিচারে সেরা গানই যে ‘দুষ্টু কোকিল’, তা বলা যাচ্ছে না। এখনও সেরা হওয়ার সম্ভাবনা আছে এমন গান আসতে পারে।

এ বিষয়ে মিমি বলেন, আমি ওই পরিচালকের মন্তব্য দেখিনি। কানে এসেছে। ‘দুষ্টু কোকিল’-এর থেকে ভাল গান এলে তো খুব ভাল। ইন্ডাস্ট্রির জন্য গান হিট হওয়া তো জরুরি।

আরও পড়ুনঃ   বক্স অফিসে কত আয় করল রাজকুমারের ‘ভুল চুক মাফ’

তিনি বলেন, শাকিবের সঙ্গে কাজের সূত্রেই বন্ধুত্ব হয়েছে সে বেশ আন্তরিক। ‘দুষ্টু কোকিল’ গানের দৃশ্যে অভিনয়ের সময় শাকিব যখন বন্দুক দেখিয়ে নাচতে বলেছিলো সেই নাটকীয়তা আমার বেশ ভালো লেগেছিলো।

উল্লেখ্য, একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে ‘তুফান’ সিনেমা। যেখানে উঠে এসেছে নব্বই দশকের চিত্র। সে সময়ের এক নামকরা গ্যাংস্টারের কাহিনি নিয়েই এগিয়ে গেছে তুফানের গল্প।

যৌথ প্রযোজনার ‘তুফান’-এ যুক্ত আছে বাংলাদেশের নামি প্রযোজনা সংস্থা চরকি ও আলফা আই, ভারত থেকে যুক্ত এসভিএফ। শাকিব খান, মিমি চক্রবর্তী, এছাড়াও এই সিনেমায় আরও অভিনয় করছেন অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী নাবিলা, মিশা সওদাগর প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST