২৭ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

স্বামীর সঙ্গে যেভাবে সম্পর্ক ঠিক রাখেন পিয়া জান্নাতুল

অনলাইন ডেস্ক : বর্তমান সময়ের তারকা ও মডেল-অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া। সকলের কাছে পিয়া জান্নাতুল নামেই বেশি পরিচিত তিনি। ১৬ বছর বয়স থেকেই যুক্ত মডেলিংয়ে। এছাড়াও শোবিজের পাশাপাশি আইন পেশাতেও যুক্ত তিনি। এখন তার পরিচয়, সুপ্রিম কোর্টের আইনজীবী।

২০১৪ সালে সাড়ে ছয় বছরের সম্পর্কের পর ফারুক হাসান সামীরকে বিয়ে করেন পিয়া জান্নাতুল। এরপর ২০২১ সালে ছেলে সন্তানের মা হন এই মডেল-আইনজীবী। সব মিলিয়ে স্বামীর সঙ্গে সাড়ে ষোলো বছরের সম্পর্কে আছেন পিয়া।

সম্প্রতি একটি গণমাধ্যমের ভিডিও সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন পিয়া জান্নাতুল। সেখানে পিয়ার শোবিজ অঙ্গনে যাত্রা, ক্যারিয়ার ও মডেলিংয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে আলোচনা হয়। এছাড়াও তার ব্যক্তিগত জীবন অর্থাৎ প্রেম ও সাংসারিক জীবন প্রসঙ্গেও আলোচনা করা হয়।

ওই সাক্ষাৎকারে পিয়াকে প্রশ্ন করা হয়- মডেলিং লাইফে অনেকে পছন্দ করতেন পিয়াকে, তাদের মধ্যে ফারুকও আছেন কী না?

জবাবে পিয়া বলেন, ‘ফারুকের সঙ্গে যখন মডেলিং শুরু করি, তখন আমার বয়স ১৬ বছর। তার কয়েক মাস পর থেকে ফারুকের সঙ্গে আমার দেখা। আমার যা বয়স, তার অর্ধেক সময় আমি ফারুককে চিনি। তখন ফারুক একটা চাকরি করতো, আর ওর বাবা- মা এর পরিচয় জেনে নেই। আর এটুকু জেনেই তার সাথে প্রেম শুরু করি। আগে আমি তার গোড়াটা দেখেছি। কারণ, আমার বিয়ে হোক না হোক, আমার বাবা মা এর সামনে পরিচয় করাতে পারবো এমন একটি মানুষকে পাওয়া গুরুত্বপূর্ণ। এছাড়াও আমি চেয়েছি একটি শিক্ষিত ঘরে বিয়ে করতে। তবে শুধু ছেলে শিক্ষিত হলেই চলবে না, ছেলের পরিবারও যেন শিক্ষিত হয় এটাও চেয়েছি।’

আরও পড়ুনঃ   ‘শিল্পীদের গার্মেন্টসে চাকরি দিতে নিপুণের অফার লুফে নিয়েছি’

পিয়া জানান, ফারুক তাদের সম্পর্কে অসৎ কোনো কিছু করেনি। স্বামী হিসেবে ফারুক কেমন, এমন প্রশ্নের উত্তরে পিয়া বলেন, ‘এতকিছু চিন্তা করলে রিলেশন থাকবে না। কিছু জিনিস সময়ের সাথে ছেড়ে দিতে হবে। এরকম না যে, কিছু জানার চেষ্টা করছি বলে তার ফোন চেক করছি; কোথায় যাচ্ছে না যাচ্ছে বিশদ জানতে চাচ্ছি। স্ত্রী হিসেবে তো জিজ্ঞাসা করতেই পারি, কোথায় যাচ্ছো- শুধু এতটুকুই। তার মানে এই না যে তুমি কী কারও সাথে যাচ্ছো, বা কার সাথে থাকছো- এমন না। দুইটার মধ্যে তফাৎ আছে।’

পিয়া জান্নাতুল যেভাবে তার স্বামীকে মেইনটেইন করেন, একইভাবে সব স্ত্রীদের মেইনটেইন করা উচিত কী না- এমন প্রশ্নে অভিনেত্রী বলেন, ‘যেটা বললাম, ফোন চেক না করা, কোথায় যাচ্ছে সেটা সন্দেহ নিয়ে স্বামীকে জিজ্ঞাসা না করা। কারণ এগুলো স্বাভাবিক বিষয়। এখানে মেইনটেইন করার কিছু নেই। যখনই মেইনটেইন করতে হবে তখনই তাকে সমঝোতা করতে হবে, স্যাক্রফাইস করতে হবে, আর তখনই সম্পর্কটা একটা বোঝা হয়ে দাঁড়াবে। কাজেই সম্পর্কে বোঝা না বাড়িয়ে যদি সম্পর্ককে- সম্পর্কের মত চলতে দেই, তাহলে সেটা দুই পক্ষের ওপরেই সুখ, শান্তি ও দায়িত্ব এনে দেবে।’

আরও পড়ুনঃ   পর্দায় এবার জ্যাকুলিন-সুকেশের প্রেমকাহিনি!

পিয়া আরও বলেন, ‘সম্পর্কের জন্য শুধু সমঝোতাই করছি, এটা না চিন্তা করে বরং এই সম্পর্কটাই টিকিয়ে রাখাকে দায়িত্ব মনে করা হলে আমার মনে হয় এটি ভালো কোনো ফল এনে দেবে।’

২০০৭ সালে ‘মিস বাংলাদেশ’ হয়েছিলেন জান্নাতুল পিয়া। সেই থেকে ক্যারিয়ার শুরু। এরপর মডেলিংয়ের দিকে বেশি নজর দিয়েছেন তিনি। পাশাপাশি করেছেন অভিনয়। পাশাপাশি শেষ করেছেন আইন বিষয়ক পড়াশোনা। ঢাকার লন্ডন কলেজ অব লিগ্যাল স্টাডিজ থেকে আইন বিষয়ে পড়াশোনা শেষ করেছেন।

২০১২ সালে রেদোয়ান রনির ‘চোরাবালি’ সিনেমা দিয়ে পিয়ার বড় পর্দায় অভিষেক। এরপর ‘দ্য স্টোরি অব সামারা’, ‘গ্যাংস্টার রিটার্নস’, ‘প্রবাসীর প্রেম’, ‘ছিটমহল, ‘প্রেম কি বুঝিনি’ সিনেমাগুলোতে অভিনয় করেছেন তিনি। ২০১৭ ও ২০১৮ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উপস্থাপনা করে ব্যাপক প্রশংসা কুড়ান পিয়া।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুঠিয়ায় অবৈধভাবে ফসলি জমি কাটা রোধে অভিযান, এস্কেভেটর অকেজো

নিয়ামতপুরে ৪০ লাখ টাকার গাঁজা উদ্ধারসহ গ্রেপ্তার ২

লালপুরের বিলমাড়ীয়া সরকারি ফুটবল মাঠ নিয়ে নতুন স্বপ্ন

রাজশাহীতে ডেইরি ফার্মের গাড়িতে ডাকাতির ঘটনায় দুজন গ্রেপ্তার

রাজশাহীতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪

গন্ধর্বপুর পানি শোধনাগার প্ল্যান্ট পরিদর্শনে স্থানীয় সরকারমন্ত্রী

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ: চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে হজযাত্রী নিবন্ধন

রাজশাহীতে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি : ৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার

রাজশাহীতে দ্বিতীয় দিনের মত কর্মবিরোধীতে ইন্টার্ন চিকিৎসকরা

১০

বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে ১৪০টির বেশি দেশে : স্বাস্থ্যমন্ত্রী

১১

ইসরায়েলকে লক্ষ্য করে ফের মিসাইল ছুড়ল ইরান

১২

স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, আড়াই ঘণ্টার মধ্যে অভিযুক্ত গ্রেফতার

১৩

শিশু শিক্ষার্থীকে বলৎকারের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

১৪

খামেনির মৃত্যু: ১০০ দিন পরও হয়নি দাফন, উত্তরসূরিকে নিয়েও রহস্য

১৫

রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত

১৬

সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকার কোনো বিকল্প নেই : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৭

সীমান্তে বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমান চোরাচালানী মালামাল জব্দ

১৮

রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নেওয়া হবে : রাসিক প্রশাসক

১৯

রাত্রিকালীন রেলযাত্রীদের নিরাপদ গন্তব্যে পৌঁছাতে আরএমপির উদ্যোগ

২০

Design & Developed by: BD IT HOST