২৭ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

বাউবি’র রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা ও উপ-আঞ্চলিক কেন্দ্র প্রধানগণের সাথে মাসিক সমন্বয় সভা

সংবাদ বিজ্ঞপ্তি : বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় রাজশাহী আঞ্চলিক কেন্দ্রে ২৭ জুন ২০২৪ তারিখ বৃহস্পতিবার সকাল ১০:০০ ঘটিকায় আঞ্চলিক পরিচালক জনাব মোহা: আবু বাককার-এর সভাপতিত্বে আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা ও উপ-আঞ্চলিক কেন্দ্র প্রধানগণের সাথে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

শুরুতেই পবিত্র কোরআন তিলায়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। এরপর আঞ্চলিক পরিচালক তাঁর স্বাগত বক্তব্যে উপ-আঞ্চলিক কেন্দ্র প্রধানগণের সঙ্গে মতবিনিময় ও মাঠ পর্যায়ে বাউবি’র একাডেমিক প্রোগ্রামের চলমান কার্যক্রমে গতিশীলতা আনয়ন, শিক্ষার্থী ভর্তি বৃদ্ধিতে করণীয়, ইনোভেশন ও প্রমোশনাল কার্যক্রমের অংশ হিসেবে নতুন নতুন ধারণা বৃদ্ধিকরণ শিক্ষার্থী পরিসেবা নিশ্চিতকরণ, অফিসের সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিতকরণ, বাজেটে বরাদ্দকৃত অর্থ সুষ্ঠু ও যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ এবং দাপ্তরিক কাজে গতিশীলতা আনয়ন ও বাস্তবায়নে সর্বত্র শুদ্ধাচার চর্চা অব্যাহত রাখাসহ দাপ্তরিক নানা বিষয় নিয়ে আলোকপাত করেন।

আরও পড়ুনঃ   নওগাঁ জেলায় পাঁচটিতে বিএনপি, একটিতে জামায়াত বিজয়ী

এরপর ৪টি উপ-আঞ্চলিক কেন্দ্রের প্রধান উপ-আঞ্চলিক পরিচালক জনাব মোঃ গোলাম কিবরিয়া (পাবনা), উপ-আঞ্চলিক পরিচালক জনাব শাহ্্ মুহা: আব্দুল মালেক (নওগাঁ), উপ-আঞ্চলিক পরিচালক এমএস তানিয়া তালুকদার (নাটোর) ও উপ-আঞ্চলিক পরিচালক জনাব মোহা: শামসুজ্জামান (চাঁপাইনবাবগঞ্জ) গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন। এছাড়াও অর্থ বিষয়ে রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের উপ-পরিচালক (অর্থ ও হিসাব) এমএস মোছাঃ মোরশেদা খাতুন, প্রোগ্রাম সংশ্লিষ্ট বিষয়ে উপ-আঞ্চলিক পরিচালক এমএস উম্মে সালমা নাজিফা, সহকারী পরিচালক জনাব আবু তালেব হোসেন, সহকারী পরিচালক জনাব এ.কিউ.এম. মুশফিকুর রহমান, সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) মোহাঃ ইকবাল হোসেন, সহকারী পরিচালক জনাব মোঃ মাহবুবুর রহমান, সহকারী পরিচালক এমএস মোসাঃ শাহানা পারভীন এবং পরীক্ষা সংক্রান্ত বিষয়ে আলোকপাত করেন সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক জনাব মো: আরিফুজ্জামান, তথ্য-প্রযুক্তি বিষয়ে কথা বলেন- প্রশাসনিক কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম, শিক্ষার্থী সেবা বিষয়ে বক্তব্য রাখেন প্রশাসনিক কর্মকর্তা জনাব মোঃ এমদাদুল হক এবং এমএ/এমএসএস প্রোগ্রাম সংক্রান্ত বিষয়ে কথা বলেন সেকশন অফিসার মোসাঃ আকলিমা খাতুন।

আরও পড়ুনঃ   ব্যবহার না হওয়া ৩৭ লাখ টাকার ভবন ৯ লাখে বিক্রি


সভায় সঞ্চালনার দায়িত্ব পালন করেন নাটোর উপ-আঞ্চলিক কেন্দ্রের উপ-আঞ্চলিক পরিচালক এমএস তানিয়া তালুকদার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১০

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১১

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১২

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৩

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৪

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

১৫

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

১৬

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৭

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৮

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১৯

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST