২৭ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

কোপার কোয়ার্টারে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে কে

অনলাইন ডেস্ক : কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে আগেই নিজেদের জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ‘এ’ গ্রুপ থেকে প্রথম দুই ম্যাচেই জয় পেয়েছে আলবিসেলেস্তেরা। টানা দুই জয়ে শেষ আটে সবার আগে পা রেখেছে আলবিসেলেস্তেরা। এখনও এক ম্যাচডে বাকি থাকলেও এখন থেকেই শুরু হয়েছে লিওনেল মেসিদের সম্ভাব্য কোয়ার্টার ফাইনাল প্রতিপক্ষ নিয়ে।

এখন পর্যন্ত আর্জেন্টিনার কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল স্লট নিশ্চিত না। গ্রুপ চ্যাম্পিয়ন হলে তারা খেলবে এ১ দল হিসেবে। আর কোনো কারণে গ্রুপ রানারআপ হলে তাদের স্লট হবে এ২। যদিও বর্তমান পরিস্থিতি বলছে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই আর্জেন্টিনার কোয়ার্টার খেলার সম্ভাবনা বেশি।

‘এ’ গ্রুপে কানাডা আছে আর্জেন্টিনার পরেই। তাদের পয়েন্ট ৩। আর্জেন্টিনা পরের ম্যাচ হারলে আর কানাডা জিতলে দুই দলেরই পয়েন্ট হবে ৬। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকবে আলবিসেলেস্তেরাই। কানাডার -১ গোল ব্যবধানের বিপরীতে আর্জেন্টিনা আছে +৩ ব্যবধানে। সবমিলিয়ে তাই খুব বড় রকমের দুর্ঘটনা না ঘটলে আর্জেন্টিনাই থাকবে ‘এ’ গ্রুপের শীর্ষে।

আরও পড়ুনঃ   এফএনবি এর সহযোগিতায় লফস এর শীতবস্ত্র বিবতরণ

আর যদি নিজেদের শেষ ম্যাচে আর্জেন্টিনা ড্র-ই করে, তারপরেও নিশ্চিন্ত থাকবে লিওনেল স্ক্যালোনির দল। ৭ পয়েন্ট নিয়ে সবার ধরাছোঁয়ার বাইরে থেকেই কোয়ার্টার ফাইনালে পা রাখবে তারা।

এ গ্রুপ থেকে ওঠার সুবাদে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা খেলবে বি গ্রুপ থেকে পেরিয়ে আসা দলের বিপক্ষে। সেখান থেকে মেক্সিকোর বিরুদ্ধে ১-০ গোলে জিতে কোয়ার্টারে জায়গা নিশ্চিত করেছে ভেনেজুয়েলা। আর্জেন্টিনার মতো তারাও জিতেছে দুই ম্যাচেই। সবশেষ বৃহস্পতিবার ভোরের ম্যাচে ৮৭ মিনিটে পাওয়া পেনাল্টি থেকে জয় পায় ভেনেজুয়েলা। জয়সূচক গোলটি করেন সলোমন রন্ডন।

প্রথম ম্যাচে তারা ইকুয়েডরকে হারিয়েছিল। ৬ পয়েন্ট নিয়ে কোয়ার্টারে উঠল তারা। সেই গ্রুপে দুই এবং তিনে আছে ইকুয়েডর এবং মেক্সিকো। এই ম্যাচে জয়ী দল জায়গা করে নেবে কোয়ার্টারে। একইসময়ে ভেনেজুয়েলা খেলবে কোনো জয় না পাওয়া জ্যামাইকার বিপক্ষে। কোপা আমেরিকা থেকে যাদের বিদায় এখনই নিশ্চিত হয়ে গিয়েছে।

আরও পড়ুনঃ   গোদাগাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ১০০টি অ্যান্টিভেনম দিলেন চেয়ারম্যান

আপাতদৃষ্টিতে তাই মেক্সিকো এবং ইকুয়েডর ম্যাচের জয়ী দলকেই সম্ভাব্য কোয়ার্টার ফাইনাল প্রতিপক্ষ হিসেবে দেখছে আর্জেন্টিনার গণমাধ্যম। তবে এখান থেকে কাউকে নিশ্চিতভাবে ফেবারিটও বলা চলে না। ২০০২ সাল থেকে ইকুয়েডর এবং মেক্সিকো ৯ বার একে অন্যের মুখোমুখি হয়েছে। সেখানে মেক্সিকো জিতেছে ৪ ম্যাচ, ইকুয়েডর জয় পেয়েছে ৩ ম্যাচে। বাকি দুই ম্যাচ হয়েছে ড্র।

আবার কোনো কারণে জ্যামাইকার কাছে ভেনেজুয়েলা হেরে গেলে এবং মেক্সিকো-ইকুয়েডর ম্যাচে গোলব্যবধান বড় হলে, ভেনেজুয়েলাকেও দেখা যেতে পারে আর্জেন্টিনার বিপক্ষে। যদিও পরিসংখ্যান এবং বাস্তবতা বলছে তেমন ঘটার সম্ভাবনা নেই। বরং মেক্সিকো বা ইকুয়েডরকেই দেখা যেতে পারে আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনাল প্রতিপক্ষ হিসেবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবিতে সংঘর্ষ-উত্তেজনায় অস্থির ক্যাম্পাস

হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পুলিশ

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

১০

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

১১

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

১২

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

১৩

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১৪

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১৫

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১৬

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১৭

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৮

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৯

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

২০

Design & Developed by: BD IT HOST