২৭ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

৪০ বছর বয়সেও ফিট থাকার রহস্য জানালেন মনামী

অনলাইন ডেস্ক : টালিউড অভিনেত্রী মানামী ঘোষে বেশ স্বাস্থ্য সচেতন। নিজেকে ফিট রাখতে কড়া ডায়েট পালন করেন তিনি। তার শরীরে কোনোভাবেই যেন মেদ না জমে তার জন্য অক্লান্ত পরিশ্রম করেন অভিনেত্রী। এ জন্যেই হয়তো ৪০ এর কোটায় এসেও রূপের ছটা দেখিয়ে মুগ্ধ করতে পারেন মনামী।

অনেকে মনে করেন, শরীরে মেদ জমার ভয় করেন শোবিজের প্রত্যেক তারকারাই। সে জন্যেই হয়তো ক্যামেরার সামনে ফিট থাকতে এত স্বাদ আহ্লাদ ত্যাগ করে ডায়েট পালন করেন মনামী। কিন্তু এই অভিনেত্রীর ফিট থাকার আরও ভিন্ন কারণ রয়েছে। শরীরে মেদ মানেই অভিনয় থেকে বাদ, এমনটা কখনোই মনে করেন না তিনি।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজেকে ফিট রাখার কারণ ও দিন দিন আরও সুন্দর হয়ে ওঠার রহস্য জানান অভিনেত্রী। শরীরে মেদ জমায় সিনেমা থেকে বা পড়ার ভয় করেন কী না, এমন প্রশ্নের উত্তরে মনামী জানান, এখন আর এসব নিয়ে কেউ ভয় করেন না। ফিট থাকাটা নাকী এখন যার-যার ব্যক্তিগত বিষয়।

আরও পড়ুনঃ   ‘স্পাইডার-ম্যান’ দিয়ে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে কে এই অভিনেত্রী?

অভিনেত্রীর কথায়, ‘পরিচালকদের যখন যেমন চরিত্র লাগে, তারা তেমন অভিনেতা-অভিনেত্রী খুঁজে নেন। শরীরের বাড়তি মেদ এখন অভিনয় জগতে পিছিয়ে যাওয়ার কারণ কখনওই নয়। এটা একান্ত ব্যক্তিগত বিষয়। আমি এমন থাকতে পছন্দ করি, তা-ই থাকি।’

তবে ক্যামেরার সামনে থাকতে হলে ফিট দেখানোকে খুব গুরুত্বপূর্ণ মনে করেন না মনামী। অভিনেত্রী বলেন, ‘যে চরিত্রের জন্য যেমন স্টার পছন্দ, তাকেই ডেকে নেওয়া হয়। অভিনয়টাই মূল কথা।

আরও পড়ুনঃ   সুইমিংপুলে শিখর ধাওয়ান-হুমার অন্তরঙ্গ ছবি ভাইরাল, আলোচনার ঝড়

সেটা জানলেই হবে। পর্দায় যাকে তুমি দেখছ, তিনি চরিত্র। আর ব্যক্তিগত জীবনে যে যেমন থাকতে চায়, তিনি তেমনভাবেই থাকেন। ভেতর থেকে সুস্থ থাকাটাই প্রয়োজন।’

নিজের উদাহরণ টেনে অভিনেত্রী বলেন, ‘বেলাশুরু ছবিতে আমি বেশ মোটা ছিলাম। কারণ আমার চরিত্রটা বাড়িতে বসে থাকে, কোনও কাজ করে না। নিজের খেয়াল রাখে না, অশান্তি করে, এমন কারও। ফলে তার মোটা হওয়াটাই স্বাভাবিক, সেটাই দেখানো হয়েছে।’

উল্লেখ্য, ৩৯ বছর পেরিয়েও এখনও আবেদনময়ী ছবি, ভিডিও শেয়ার করে নিয়মিত ভক্তদের মাতিয়ে রাখেন মনামী ঘোষ। আগের মতোই ধরে রেখেছেন তার রূপ লাবণ্য। তাই তার এই বয়সের রূপ-সৌন্দর্য নিয়ে অনুরাগীদের চর্চাও কম না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST