২৬ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের দিনব্যাপী কর্মশালা

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে সমন্বিত উপবৃত্তি কর্মসূচির উদ্যোগে বিভাগীয় পর্যায়ে উপবৃত্তি বাস্তবায়ন সম্পর্কিত দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সেই লক্ষ্যে বুধবার সকালে ৯টায় রাজশাহী কলেজ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। এই কর্মশালাটি প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচি আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহতী উদ্যোগের ফলে শিক্ষাসহ সকলক্ষেত্রেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগের মধ্যে শিক্ষা সহায়তা ট্রাস্ট অন্যতম। আর এ ট্রাস্টের উপবৃত্তি পেয়েই এ দেশের হাজার হাজার দরিদ্র শিক্ষার্থীর শিক্ষাগ্রহণের দ্বার উন্মোচিত হচ্ছে। এক্ষেত্রে ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরাও এই উপবৃত্তির টাকা পাচ্ছে।
কর্মশালায় প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের পরিচালক ফরহাদ সিদ্দিক’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির স্কিম পরিচালক মোহাম্মদ আসাদুল হক, রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মহিনুল হাসান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলের পরিচালক প্রফেসর ড. বিশ্বজিৎ ব্যানার্জী, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক।
এছাড়াও দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় পবা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোতাহার হোসেন, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক সেলিম আবদুল্লাহ আল মাহমুদ, নওহাটা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর আলীসহ রাজশাহী বিভাগের বিভিন্ন পর্যায়ের শিক্ষা কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খামেনির মৃত্যু: ১০০ দিন পরও হয়নি দাফন, উত্তরসূরিকে নিয়েও রহস্য

রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত

সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকার কোনো বিকল্প নেই : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সীমান্তে বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমান চোরাচালানী মালামাল জব্দ

রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নেওয়া হবে : রাসিক প্রশাসক

রাত্রিকালীন রেলযাত্রীদের নিরাপদ গন্তব্যে পৌঁছাতে আরএমপির উদ্যোগ

রাজশাহী বিভাগীয় কমিশনারের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রাসিক প্রশাসকের সাথে জনতা ব্যাংকের জেনারেল ম্যানেজারের সাক্ষাৎ

মান্দায় জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৪

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১১

নগরীতে আওয়ামীলীগের মিছিলের ঘটনায় গ্রেপ্তার ১

১২

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

১৩

রামেক হাসপাতালে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

১৪

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা-স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড

১৫

শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৬

টানা ছুটি শেষে আজ শ্রেণিকক্ষে ফিরছে লাখো শিক্ষার্থী

১৭

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন বসছে আজ

১৮

১০ হাজার টাকার কৃষি ঋণ মওকুফ গ্রামীণ অর্থনীতির জন্য বড় শক্তি : তথ্যমন্ত্রী

১৯

জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST