২৬ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

মানবসম্পদকে দক্ষ করে গড়ে তুলতে হবে : সমবায় প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার : পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. আব্দুল ওয়াদুদ বলেছেন, দেশের বিপুল সংখ্যক মানুষকে দক্ষতার ভিত্তিতে মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। বিশেষত পল্লী এলাকায় বসবাসকারী মানুষের জীবিকার নিরাপত্তা নিশ্চিতে দক্ষ মানবসম্পদের বিকল্প নেই।

বুধবার (২৬ জুন) সকালে শাহবাগে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) আয়োজিত ‘পণ্যভিত্তিক জীবিকায়ন পল্লী গঠন ও প্রসারের লক্ষ্যে দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী একথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হলে পল্লীর আধুনিকায়ন জরুরি। এজন্য সমাজের তরুণদের এগিয়ে আসতে হবে। নেতৃত্ব দিতে হবে। উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হতে পারলেই কেবল আধুনিকায়ন সম্ভব। এজন্য সরকারের সদিচ্ছার কোনও কমতি নেই। সরকারের পক্ষ থেকে প্রায় সাড়ে চার কোটি মানুষকে প্রণোদনা দেওয়া হচ্ছে, যার অধিকাংশই নারী। ‘এক পল্লী এক জনপদ’ অথবা ‘পল্লী জনপদের’ মতো আরও নতুন-নতুন পল্লীকেন্দ্রিক প্রকল্পের দিকে আমাদের অগ্রসর হওয়া উচিত।

আরও পড়ুনঃ   অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য রিক্সা প্রতিকে ভোট দিবেন - মিজানুর রহমান মোল্লা

প্রতিমন্ত্রী তার বক্তব্যে বলেন, আজকের শিশু-কিশোররাই আগামীর ভবিষ্যৎ। তাই আমরা দেশের বিপুল এ জনগোষ্ঠীকে যদি কারিগরী-পেশাগতভাবে দক্ষ করে তুলতে পারি, তবেই তারা দেশের জন্য বোঝা না হয়ে আশীর্বাদ বয়ে আনবে। এজন্য আমাদের বহু উদ্যোক্তা তৈরি করতে হবে। ঠিক যেভাবে নয়াচীনের অবিসংবাদী নেতা মাও সে তুং তার দেশের তরুণদের নিয়ে কর্মবিপ্লব গড়ে তুলেছিলেন।

তিনি আরও যোগ করেন, পল্লী এলাকার উর্বর মাটি, নির্মল বায়ু এবং স্নিগ্ধ জল কাজে লাগিয়ে আজ চীনের উন্নয়ন লেখচিত্র ধরাছোঁয়ার বাইরে। আর আমাদের মাটি তো আরও বেশি উর্বর।

আরও পড়ুনঃ   তানোরে সুদের টাকার দাবিতে প্রাণনাশ ও অগ্নিসংযোগের হুমকির অভিযোগ

ওয়াদুদ এসময় তার বক্তব্যে বলেন, আমাদের আরেকটা বড় সম্পদ আছে- তা হলো সাহস। এজন্যই তো বঙ্গবন্ধুর হাতে সৃষ্টি প্রথম পাঁচশালা কর্মসূচি থেকে যাত্রা করে আজ আমরা উন্নয়নশীল দেশ। তিনি উপস্থিত প্রকল্প সংশ্লিষ্ট উপপরিচালকদের উদ্দেশ্যে বলেন, সকলের সমবেত চেষ্টায় আগামী প্রজন্মের জন্য বিশ্বব্যাপী কাজ করে একটি সুন্দর পৃথিবী নিশ্চিত করতে হবে। দেশের বদনাম করতে নেই। অনেকেই দেশের বদনাম করে বেড়ায়। আমরা দেশের সুনাম করব। দেশকে ভালোবাসব। দেশের জন্য কাজ করব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪

গন্ধর্বপুর পানি শোধনাগার প্ল্যান্ট পরিদর্শনে স্থানীয় সরকারমন্ত্রী

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ: চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে হজযাত্রী নিবন্ধন

রাজশাহীতে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি : ৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার

রাজশাহীতে দ্বিতীয় দিনের মত কর্মবিরোধীতে ইন্টার্ন চিকিৎসকরা

বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে ১৪০টির বেশি দেশে : স্বাস্থ্যমন্ত্রী

ইসরায়েলকে লক্ষ্য করে ফের মিসাইল ছুড়ল ইরান

স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, আড়াই ঘণ্টার মধ্যে অভিযুক্ত গ্রেফতার

শিশু শিক্ষার্থীকে বলৎকারের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

১০

খামেনির মৃত্যু: ১০০ দিন পরও হয়নি দাফন, উত্তরসূরিকে নিয়েও রহস্য

১১

রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত

১২

সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকার কোনো বিকল্প নেই : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৩

সীমান্তে বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমান চোরাচালানী মালামাল জব্দ

১৪

রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নেওয়া হবে : রাসিক প্রশাসক

১৫

রাত্রিকালীন রেলযাত্রীদের নিরাপদ গন্তব্যে পৌঁছাতে আরএমপির উদ্যোগ

১৬

রাজশাহী বিভাগীয় কমিশনারের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

১৭

অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

রাসিক প্রশাসকের সাথে জনতা ব্যাংকের জেনারেল ম্যানেজারের সাক্ষাৎ

১৯

মান্দায় জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৪

২০

Design & Developed by: BD IT HOST