১৮ জুন ২০২৬
অনলাইন সংস্করণ

জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ দাউদ আলী স্বাগত বক্তব্য প্রদান করেন।ছবি: পিআইডি

স্টাফ রিপোর্টার : জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসে ব্যবসা ও বিনিয়োগ সম্প্রসারণের লক্ষ্যে আজ বাংলাদেশ বিজনেস সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (JETRO) এবং জাপানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের যৌথ উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়। দূতাবাসে আয়োজিত এ সেমিনারে জাপানি ব্যবসায়ী, উদ্যোক্তা, বিনিয়োগকারী এবং সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন খাতের প্রতিনিধিরা অংশ নেন। বৃহস্পতিবার (১৮ জুন) এক তথ্যবিবরণীতে এ তথ্য জানিয়েছে তথ্য অধিদপ্তর।

সেমিনারের উদ্বোধনী পর্বে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ দাউদ আলী স্বাগত বক্তব্য প্রদান করেন। তিনি তার বক্তব্যের শুরুতে বাংলাদেশ ও জাপানের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বের কথা স্মরণ করেন এবং দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন। রাষ্ট্রদূত উল্লেখ করেন, বাংলাদেশ বর্তমানে দক্ষিণ এশিয়ার অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতি এবং বিশ্বমানের অবকাঠামো, বিশেষ অর্থনৈতিক অঞ্চল (EPZ) ও হাইটেক পার্কগুলোর মাধ্যমে বিদেশি বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় সুযোগ তৈরি করেছে। বিশেষ করে সরকার প্রদত্ত কর অবকাশ সুবিধা, শুল্ক ছাড় এবং শতভাগ পুঁজি প্রত্যাহারের সুবিধার কথা উল্লেখ করে তিনি জাপানি বিনিয়োগকারীদের বাংলাদেশে আরো বৃহৎ পরিসরে বিনিয়োগ করার আহ্বান জানান। রাষ্ট্রদূত আশাবাদ ব্যক্ত করেন যে, জাপানের প্রযুক্তি ও অভিজ্ঞতা এবং বাংলাদেশের বিশাল দক্ষ যুবশক্তির সমন্বয়ে দুই দেশই যৌথভাবে লাভবান হতে পারে।

আরও পড়ুনঃ   এলপি গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা প্রত্যাহার

সেমিনারে বাংলাদেশে ব্যবসার উদীয়মান সুযোগ ও সম্ভাবনাগুলোর ওপর দুটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন দূতাবাসের পলিটিক্যাল কাউন্সেলর মুহাম্মদ সফিউল আজম এবং কমার্শিয়াল কাউন্সেলর মোরারজী দেশাই বর্মন। তারা তাদের সুনির্দিষ্ট উপস্থাপনার মাধ্যমে বাংলাদেশের বিনিয়োগ নীতি, কৌশলগত সুবিধা, বিভিন্ন খাতের টেকসই উন্নয়নের চিত্র এবং তৈরি পোশাক শিল্পের পাশাপাশি সম্ভাবনাময় রপ্তানি পণ্য যথা চামড়া ও পাট জাত পণ্য, ফার্মাসিটিক্যালস ও প্লাস্টিক শিল্প বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। বাংলাদেশে সাম্প্রতিক স্থানীয় উন্নয়ন এবং বিনিয়োগের বাস্তব অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেন বাংলাদেশ থেকে আগত জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (JBCCI) প্রেসিডেন্ট তারেক রফি ভূঁইয়া জুন। এছাড়াও, বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণের বাস্তব অভিজ্ঞতা থেকে জাপানি প্রযুক্তি খাতে বাংলাদেশি দক্ষ জনশক্তি সম্পৃক্ত হওয়ার সম্ভাবনার বিষয়টি সেমিনারে গুরুত্বের সাথে তুলে ধরেন সান কোং লিমিটেডের (SUN Co., Ltd.) প্রেসিডেন্ট ও সিইও শুম্পেই নাকাসোনে।

আরও পড়ুনঃ   বিক্ষোভকারী সোলতানির মৃত্যুদণ্ড কার্যকর করবে ইরান, আশঙ্কা পশ্চিমাদের

সেমিনারের শেষে রাষ্ট্রদূতের সাথে উন্মুক্ত আলোচনায় জাপানি ব্যবসায়ী ও উদ্যোক্তারা বাংলাদেশে বিনিয়োগের বিভিন্ন দিক নিয়ে আগ্রহ প্রকাশ করেন। সেমিনারটি দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ককে আরো সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।
#

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীবাসীর মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার হবে : ভূমিমন্ত্রী 

১

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

২

বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য উন্মুক্ত : স্থানীয় সরকার মন্ত্রী

৩

পদোন্নতিপ্রাপ্ত সচিবগণ রাজশাহীবাসীর গর্ব : ভূমিমন্ত্রী

৪

নগরীতে ২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার

৫

বাগমারায় নদী থেকে অবৈধ জাল উদ্ধার

৬

চারঘাটে সংসদ সদস্য চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৭

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৮

বাগমারায় পূজোর প্রস্তুতি সম্পন্ন, ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব

৯

চারঘাটে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের যন্ত্রাংশ উদ্ধারসহ গ্রেফতার ৩

১০

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

১১

দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

১২

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

নগরীর টি-বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৪

গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

১৬

নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৮

বারনই নদী পুনরুজ্জীবন প্রকল্পের এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৯

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST