২৯ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

৭ বছরের ছোট নায়ককে ডেট করছেন কঙ্কনা

অনলাইন ডেস্ক : বলিউডের অন‍্যতম প্রতিভাবান অভিনেত্রী কঙ্কনা সেন শর্মা। প্রথম সংসার ভাঙার পর একা জীবনযাপন করে আসছিলেন। বর্তমানে তিনি এক সন্তানের মা। এরই মধ্যে নিজের চেয়ে বয়সে ছোট এক নায়কের প্রেমে নাকি হাবুডুবু খাচ্ছেন নায়িকা।

টাইমস অব ইন্ডিয়ার তথ্য অনুসারে, ভারতীয় অভিনেতা অমল পরশরের সঙ্গে গোপনে প্রেম করছেন কঙ্কনা সেন শর্মা। মজার বিষয় হলো, কঙ্কনা সেনের প্রাক্তন স্বামী রণবীর শোরে এক্সে (টুইটার) এক মন্তব্যে কঙ্কনার নতুন প্রেমের সম্পর্কে জড়ানোর তথ্যটি নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ   এবার স্বস্তিকার নায়ক শরিফুল রাজ

মূলত, ডা. নিমো যাদব নামে আইডি থেকে একটি পোস্ট করা হয়েছে। তাতে লেখা, ‘মোদি ভক্ত রণবীর শোরেকে ছেড়ে ধর্মনিরপেক্ষ অমল পরশরকে ডেট করার সিদ্ধান্ত একেবারে সঠিক কঙ্কনা সেন শর্মার।’ আর এই পোস্টটি শেয়ার করে রণবীর শোরে লেখেন, ‘আমিও একমত।’

ক্যারিয়ারে সফল হলেও ব‍্যক্তিগত জীবনে বিচ্ছেদের যন্ত্রণার মধ‍্য দিয়ে গেছেন অভিনেত্রী। ২০০৭ সালে রণবীর শোরেকে ডেট করেছিলেন কঙ্কনা। দুজনে একসঙ্গে থাকতে শুরু করেন। এরপর ২০১০ সালে বিয়ে ছাড়াই গর্ভবতী হয়ে পড়েন অভিনেত্রী। একই বছরে বিয়ে করেন এই জুটি। ২০১১ সালে তাদের একটি পুত্র সন্তানের জন্ম হয়। কিন্তু সেই সংসার দশ বছরের মাথায় ভেঙে যায়।

আরও পড়ুনঃ   বাবার নায়িকাকে অভিষেকের আজব আবদার, জিনাতের উত্তর— ‘আগে বড় হও’

শোনা যাচ্ছে, অভিনেতা অমল পরাশরকে বর্তমানে ডেট করছেন কঙ্কনা। অমল কঙ্কনার চেয়ে ৭ বছরের ছোট। দুজনেই একসঙ্গে কাজ করেছেন একাধিক ছবিতে। যদিও এই দুই তারকার কেউই নিজেদের সম্পর্ক নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সফরে রাজশাহীর উন্নয়ন আরও গতি পাবে : রাসিক প্রশাসক

১

মদের বোতল হাতে বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের নাচানাচি, ভিডিও ভাইরাল

২

একই আঙিনায় আজান ও শঙ্খধ্বনি, চারঘাটে সম্প্রীতির অনন্য নজির

৩

জানালেন আব্বাস আরাঘচি, সৌদি ও হুথিদের মধ্যে রাজনৈতিক সমাধানকে সমর্থন করে ইরান

৪

নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা

৫

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

৬

আরডিএর তিন নোটিশেও সরেনি নকশাবহির্ভূত নির্মাণ, অভিযোগকারীকে প্রাণনাশের হুমকি

৭

লালনের ৩ দিনব্যাপী তিরোধান উৎসব শুরু

৮

নগরীতে মাদকদ্রব্য উদ্ধারসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৯

বাগমারায় পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

১০

স্বাধীনতার পরে প্রথম দুর্গাপূজা, পুরোগ্রামে উৎসবের আমেজ

১১

দুর্গাপুরে ২৩ পূজা মণ্ডপে উৎসবের আমেজ, নিরাপত্তায় দুর্গাপুর থানা

১২

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

১৩

বড়াইগ্রামে ২ শতাধিক হিন্দু বিধবাকে পূজোর শাড়ি উপহার

১৪

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহীবাসী : রাসিক প্রশাসক

১৫

নগরীতে পুলিশের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী

১৮

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা দেশে-বিদেশে সুনামের সঙ্গে কাজ করছে : ভূমিমন্ত্রী মিনু

১৯

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

২০

Design & Developed by: BD IT HOST