১৭ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

৭৭ ক্রিকেটারের জন্য আইপিএল নিলামে থাকছে ২৩৮ কোটি রুপি

অনলাইন ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মিনি নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১৬ ডিসেম্বর। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে হতে যাওয়া এই নিলামের আগে ১৫ নভেম্বর ছেড়ে দেওয়া ও ধরে রাখা খেলোয়াড়দের চূড়ান্ত তালিকা জমা দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো।

সব দল মিলিয়ে মোট ১৭৩ জন ক্রিকেটারকে রিটেইন করা হয়েছে। এর মধ্যে বিদেশি ক্রিকেটার ৪৯জন। এই ১৭৩ জন ক্রিকেটারের জন্য দলগুলোর খরচ হয়েছে ১০১২ কোটি রুপি।

আইপিএলের নিয়ম অনুযায়ী দলগুলোর হাতে মোট অবশিষ্ট অর্থ আছে ২৩৭.৫৫ কোটি রুপি। আর খেলোয়ারদের জন্য জায়গা ফাঁকা আছে মোট ৭৭টি। যেখানে বিদেশি কোটা ফাঁকা আছে ৩১টি। প্রতিটি দল স্কোয়াডে সর্বোচ্চ ২৫ জন ক্রিকেটার নিতে পারবে।

আরও পড়ুনঃ   দুর্গাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

সবচেয়ে বেশি খেলোয়াড় ধরে রেখেছে পাঞ্জাব কিংস। নিলামের আগে তাদের স্কোয়াড এখন ২১ জনের। মুম্বাই ইন্ডিয়ান্স ও গুজরাট টাইটান্স ধরে রেখেছে ২০ জন করে ক্রিকেটার।

মিনি নিলামের আগে সবচেয়ে বেশি টাকা আছে কলকাতা নাইট রাইডার্সের পকেটে। তাদের কাছে আছে প্রায় ৬৪ কোটি রুপি। সর্বোচ্চ ১৩ জন ক্রিকেটার নিতে পারবে আইপিএলের তিনবারের শিরোপা জয়ী দলটি। সবচেয়ে কম টাকা নিয়ে নিলামে বসবে মুম্বাই ইন্ডিয়ান্স।

কোন দলের কত টাকা আছে ও কতজন ক্রিকেটার নিতে পারবে:

আরও পড়ুনঃ   ‘মশক নিধনে ৫৩ বছরে বিশেষজ্ঞের মতামত নেওয়া হয়নি’

কলকাতা নাইট রাইডার্স – ৬৪.৩ কোটি রুপি – ১৩জন

চেন্নাই সুপার কিংস – ৪৩.৪ কোটি রুপি – ৯জন

সানরাইজার্স হায়দরাবাদ – ২৫.৫ কোটি রুপি – ১০জন

লক্ষ্ণৌ সুপার জায়েন্টস – ২২.৯৫ কোটি রুপি – ৬জন

দিল্লি ক্যাপিটালস – ২১.৮ কোটি রুপি – ৮জন

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু – ১৬.৪ কোটি রুপি – ৮জন

রাজস্থান রয়্যালস – ১৬.০৫ কোটি রুপি – ৯জন

গুজরাট টাইটান্স – ১২.৯ কোটি রুপি – ৫জন

পাঞ্জাব কিংস – ১১.৫ কোটি রুপি – ৪জন

মুম্বাই ইন্ডিয়ান্স – ২.৭৫ কোটি রুপি – ৫জন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST