১২ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

৬ বছরের শিশুর সঙ্গে এ কেমন নির্মমতা!

অনলাইন ডেস্ক : টাঙ্গাইলের কালিহাতী থানা এলাকায় ছয় বছরের এক শিশুর যৌনাঙ্গ ক্ষতবিক্ষত করার অভিযোগ পাওয়া গেছে। শিশুটির সৎ মা এ কাজ করেছেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

গত বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
ঘটনার পর শিশুটিকে প্রথমে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে ঢামেকের শিশু ওয়ার্ডে ভর্তি আছে সে।

শিশুটির বাবা রফিকুল ইসলাম বলেন, আমার প্রথম স্ত্রী চলে যাওয়ার পর সাত মাস আগে সুমাইয়া নামে আরেক নারীকে বিয়ে করি। ঘটনার দিন বৃহস্পতিবার ছোট বোনের পিত্তথলির অপারেশন হবে, আমি ও আমার মা সেখানে তাকে দেখতে যাই। বাসায় আসার পর মেয়ে আমার মায়ের কাছে ঘটনাটি জানায়। সে জানায় তার সৎ মা যৌনাঙ্গের ভেতরে আঙুল দিয়ে অনেক ব্যথা দিয়েছে। সেখান থেকে রক্ত বের হচ্ছে। কোনোভাবেই তার রক্তপাত বন্ধ হচ্ছিল না। আমরা সঙ্গে সঙ্গে তাকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাই। সেখান থেকে আমাদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়।

আরও পড়ুনঃ   জুয়া ও মাদকসেবীদের দখলে হাটের ভবন

তিনি আরও বলেন, কী কারণে এই ছোট্ট শিশুটির সঙ্গে এই কাজ করল সেটি আমি ভেবে পাচ্ছি না। এ ঘটনায় আমার বাবা বাদী হয়ে কালিহাতী থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ সুমাইয়াকে গ্রেপ্তার করেছে।

ভুক্তভোগী শিশুটির চাচা খাদেমুল ইসলাম বলেন, মেয়েটা এত ছোট, কী এমন ক্ষতি করেছে যে তার সঙ্গে এই অন্যায় এবং জঘন্য কাজটি করতে হলো! আমরা তার কঠিন শাস্তি চাই।

আরও পড়ুনঃ   রাজশাহীতে পুলিশের অভিযানে ১৫০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধারসহ গ্রেফতার ২ 

হাসপাতালে চিকিৎসাধীন শিশুটি বলে, আমি সন্ধ্যার সময় ঘুমিয়েছিলাম। আমার প্যান্টের ভেতরে তেলাপোকা ঢুকেছে বলে মা আমাকে অনেক ব্যথা দিয়েছে।

অভিযুক্ত সৎ মা সুমাইয়া কারাগারে থাকায় এ বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, রক্তাক্ত অবস্থায় ছয় বছরের এক শিশুকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। এখন শিশু বিভাগের ২০৫ নম্বর ওয়ার্ডে আছে সে। বিষয়টি টাঙ্গাইলের কালিহাতী থানা পুলিশ অবগত আছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST