১৪ মে ২০২৪
অনলাইন সংস্করণ

৫৭ বছর বয়সে এসএসসি পাশ করলেন বাঘার পুলিশ কনস্টেবল আব্দুস সামাদ

মোহাঃ আসলাম আলী, স্টাফ রিপোর্টার: রাজশাহীর বাঘা উপজেলার গড়গড়ী ইউনিয়নের আশরাফপুর গ্রামের পুলিশ কনস্টেবল আব্দুস সামাদ ৫৭ বছর বয়সে এসএসসি পরীক্ষায় জিপিএ ৪.২৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।
রোববার (১২ মে-২৪) সারা দেশ ব্যাপি একযোগে এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। এ ফলাফলে পুলিশ সদস্য আব্দুস সামাদ এর সাফল্যের খবর জানা যায়।

জানা গেছে,চাকরির আর বাকি মাত্র দু’বছর দশ মাস। পুলিশের পোশাকে কাটিয়ে দিয়েছেন জীবনের ৩৭টি বছর। তবে শেষ বয়সে এসে এবার এসএসসি পরীক্ষায় কৃতকার্য হয়ে সবাইকে তাক লাগিয়ে দিলেন বগুড়ার ট্রাফিক বিভাগের পুলিশ কনস্টেবল আব্দুস সামাদ। তিনি ৫৭ বছর বয়সে কারিগরি শাখা থেকে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ ৪.২৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন৷

পুলিশ কনস্টেবল আব্দুস সামাদ রাজশাহী জেলার বাঘা উপজেলার আশরাফপুর গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে বগুড়া সদর ট্রাফিক বিভাগে কর্মরত আছেন। দুই বছর আগে নাটোরের লালপুরের মোহরকয়া নতুনপাড়া মাধ্যমিক কারিগরি ও ভোকেশনাল ইনস্টিটিউটে নবম শ্রেণিতে ভর্তি হন তিনি। । সেখান থেকে এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়ে কৃতকার্য হয়েছেন।

আরও পড়ুনঃ   বিডিআর হত্যাকাণ্ড মামলার বিচারকাজ কেরানীগঞ্জে

তিনি জানান,দুই মাস আগে বগুড়ার ট্রাফিক পুলিশে যোগদান করেছি। এর আগে পাবনার ঈশ্বরদী ট্রাফিক বিভাগে ছিলাম। সেখানে থাকা অবস্থায় ঈশ্বরদী থেকে বিদ্যালয়টি কাছে হওয়ার সুবাদে নাটোরের লালপুরের একটি ভোকেশনাল ইনস্টিটিউটে ভর্তি হন। ওই প্রতিষ্ঠান থেকে এবারের এসএসসি পরীক্ষা-২০২৪ অংশ গ্রহন করেন। তবে ফলাফল পাওয়ার আগেই তিনি বগুড়ায় বদলি হন।

তিনি আরও জানান,গত ১৯৮৭ সালের ১০ অক্টোবর পুলিশ বিভাগে চাকরি পান। তিনি নিম্নবিত্ত পরিবারের সন্তান। তার আরও দুই ভাই ও এক বোন আছেন। তাই পরিবারের হাল ধরতে সেই সময় অষ্টম শ্রেণি পাস করেই পুলিশে যোগদান করেন তিনি। পরে কর্মস্থলের ব্যস্ততায় আর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ হয়নি৷ চাকরির শেষ সময়ে এসে স্ত্রীর অনুপ্রেরণায় এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ফলাফলে কৃতিত্ব দেখান তিনি। এছাড়াও তিনি হোমিওপ্যাথির চিকিৎসাশাস্ত্রে পড়াশোনার মাধ্যমে আয়োত্ত করেছেন। তাই বগুড়া হোমিও কলেজে ডিপ্লোমায় ভর্তি হয়েছেন। অবসরের পর সাধারণ মানুষের সেবা করতে চান।

আরও পড়ুনঃ   জরুরি মিটিংয়ে বসেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

এদিকে তার এসএসসি পাসের খবর জানার পর তার কর্মস্থল ট্রাফিক বিভাগের পক্ষ থেকে সংবর্ধনাও দেওয়া হয়েছে। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার তাকে ফুল দিয়ে সংবর্ধনা জানিয়ে মিষ্টিমুখ করিয়েছেন।

সুমন রঞ্জন সরকার বলেন,ডিপার্টমেন্ট থেকে সদস্যদের মান উন্নয়নের ক্ষেত্রে সবসময় ইতিবাচক সহযোগিতা করা হয়। দায়িত্ব পালনের পাশাপাশি সামাদের ৫৭ বছর বয়সে এসে এসএসসি পাস সমাজের সবশ্রেণি পেশার মানুষের জন্য অনুপ্রেরণা। অদম্য উচ্ছেশক্তি থাকলে অনেক অসাধ্যকে সাধন করা সম্ভব। পুলিশ কনস্টেবল সামাদ তারই দৃষ্টান্ত দেখিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST