১৪ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

৪৯তম বিশেষ বিসিএসের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা

অনলাইন ডেস্ক : বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষার ফল প্রকাশের আগেই ৪৯তম (বিশেষ) বিসিএসের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা করেছে। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৬ অক্টোবর ৪৯তম (বিশেষ) বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হবে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) পিএসসির জনসংযোগ কর্মকর্তা মতিউর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘৪৯তম (বিশেষ) বিসিএসের মৌখিক পরীক্ষা ২৬ অক্টোবর শুরু হবে। নির্ধারিত তারিখেই পরীক্ষা শুরু করার প্রস্তুতি নিয়েছে কমিশন। লিখিত পরীক্ষার ফল প্রকাশের কাজও দ্রুতগতিতে চলছে, যাতে ফলাফল প্রকাশ ও মৌখিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়।’

আরও পড়ুনঃ   প্রথম পাতা

পিএসসি সূত্রে জানা গেছে, ফল প্রকাশের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন, যাচাই ও ক্রস চেকের কাজ দ্রুতগতিতে চলছে। কমিশনের কর্মকর্তারা বলছেন, নির্ধারিত সময়ে মৌখিক পরীক্ষা শুরু করতে চাইলে ফল প্রকাশে আর বিলম্বের সুযোগ নেই। ফলে এই সপ্তাহেই বা সর্বোচ্চ আগামী সপ্তাহে লিখিত পরীক্ষার ফল প্রকাশ হতে পারে।

এই বিশেষ বিসিএসটি সাধারণ শিক্ষা ক্যাডারের জন্য আয়োজন করা হয়েছে। চলতি বছরের ২১ জুলাই বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল। এমসিকিউ টাইপের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় ১০ অক্টোবর। পরীক্ষায় মোট উপস্থিত ছিল ১ লাখ ৭৬ হাজার ৬৭০ জন। উপস্থিতির হার ৫৬ দশমিক ৪৯ শতাংশ।

আরও পড়ুনঃ   সোমবার বিক্ষোভ সমাবেশ ডেকেছে হেফাজত

পিএসসি জানায়, শিক্ষার বিশেষ এই বিসিএসে ৬৮৩টি পদে নিয়োগ দেওয়া হবে এবং মোট ৩ লাখ ১২ হাজারের বেশি প্রার্থী আবেদন করেছেন। অর্থাৎ গড়ে প্রতিটি পদের বিপরীতে প্রার্থীর সংখ্যা প্রায় ৪৫৬।

চাকরিপ্রত্যাশীরা পিএসসির এই উদ্যোগকে সময়োপযোগী বলে দেখছেন। কারণ, শিক্ষা ক্যাডারে দীর্ঘদিন ধরে শূন্য পদ ছিল। এবার দ্রুত নিয়োগ হলে শিক্ষা খাতে শূন্যস্থান কিছুটা পূরণে সহায়তা করবে।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

২

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৪

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

৫

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

৬

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

৭

নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম

৮

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে : প্রধানমন্ত্রী

৯

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

১০

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১২

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন

১৩

রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

১৪

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

১৫

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা, আহত ১০

১৬

প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী

১৭

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

১৮

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৯

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

২০

Design & Developed by: BD IT HOST