২০ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

৩ প্রতিষ্ঠানের যৌথ আয়োজনে আইসিবিটি সম্মেলনের উদ্বোধন

অনলাইন ডেস্ক : ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) স্কুল অব বিজনেস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদ এবং জার্মানির ওয়েইডেন বিজনেস স্কুল ও ইনস্টিটিউট অব সাইকোলজিক্যাল অ্যান্ড বিহেভিয়োরাল সায়েন্সের যৌথ উদ্যোগে শুরু হয়েছে ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বিজনেস অ্যান্ড টেকনোলজি (আইসিবিটি) ২০২৫।

দুই দিনব্যাপী এ সম্মেলন শনিবার (২০ সেপ্টেম্বর) ইউএপি ক্যাম্পাসে শুরু হয়ে আগামীকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ে তা শেষ হবে।

এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘টেকসই উন্নয়ন অর্জনে ব্যবসা ও প্রযুক্তির আন্তঃসম্পর্ক।’

সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ২৫০ জন অংশগ্রহণকারী ১০০টিরও বেশি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করবেন এবং ব্যবসা ও প্রযুক্তির সমন্বয়ে কীভাবে অর্থনৈতিক, পরিবেশগত ও সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব সে বিষয়ে মতবিনিময় করবেন।

আরও পড়ুনঃ   পুঠিয়ায় সাপের কামড়ে এক ব্যক্তির মৃত্যু

কর্মসূচিতে আরও রয়েছে বিদেশ থেকে আগত ১০ জন বিশিষ্ট কী-নোট বক্তার বক্তব্য, বিভিন্ন উপস্থাপনা, ইন্টারেক্টিভ সেশন ও প্যানেল আলোচনা।

আজ (শনিবার) ইউএপি অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।

তিনি বলেন, এ ধরনের সম্মেলন শিক্ষাবিদ, পেশাজীবী এবং নীতি নির্ধারকদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম তৈরি করে, যা জাতির টেকসই উন্নয়নে অবদান রাখে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন– ইউএপি ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন স্থপতি মাহবুবা হক এবং ইউএপির উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান, ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ।

স্থপতি মাহবুবা হক ইউএপির অ্যাকাডেমিক উৎকর্ষ, উদ্ভাবন ও বৈশ্বিক সম্পৃক্ততার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ   ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী

অধ্যাপক ড. কামরুল আহসান বলেন, এ সম্মেলন ইউএপির উচ্চশিক্ষা ও গবেষণার ভিশনকে প্রতিফলিত করছে। অধ্যাপক ড. মামুন আহমেদ বিশ্ববিদ্যালয়গুলোর পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।

সম্মেলনের সভাপতিত্ব করেন অধ্যাপক ড. এম. এ. বাকি খালিলী (ইউএপি), ড. ক্রিশ্চিয়ানে হেলবাখ (ওটিএইচ অ্যামবার্গ-ওয়েইডেন) এবং অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম (ঢাকা বিশ্ববিদ্যালয়)।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাজ্যের আলস্টার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এস. আর. ওসমানী, যিনি ব্যবসা, প্রযুক্তি এবং টেকসই উন্নয়নের সমন্বয় নিয়ে মূল্যবান দিকনির্দেশনা দিয়েছেন।

অনুষ্ঠানের শেষে সম্মানিত অতিথিদের ক্রেস্ট দেওয়া হয়। ধন্যবাদ জ্ঞাপন করেন ইউএপির ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান সরওয়ার রাজ্জাক চৌধুরী। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক এই সম্মেলনের উদ্বোধন ঘোষণা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ কমিশনার

১

চুন-রঙ-ফিটকিরিতে তৈরি হচ্ছিল ‘গুড়’, ম্যাজিস্ট্রেট আসছে শুনে পালাল কর্মচারীরা

২

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

৩

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের বাণী

৪

তৃণমূলে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

৫

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

৬

ভূমিসেবায় শতভাগ স্বচ্ছতা আনার নির্দেশনা দিলেন ভূমিমন্ত্রী

৭

রাজশাহী সফরে আখচাষিদের জন্য নতুন বার্তা আনবেন প্রধানমন্ত্রী : সংসদ সদস্য মিলন

৮

নারীসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

৯

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩ জন

১০

শান্তিপূর্ণ পরিবেশে গোদাগাড়ীর ৪২টি মণ্ডপে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব

১১

সাংবিধানিক অধিকার রক্ষায় সবাইকে সচেতনভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

১২

নগরীতে শিশু ধর্ষণ মামলায় ১ আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

নগরীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, গাঁজা উদ্ধার ও নগদ অর্থ জব্দ

১৪

জেন্ডার, বৈচিত্র্য ও মানবাধিকার বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

১৫

রাজশাহীর কমিউনিটি ক্লিনিক,তালা-জীর্ণতাসহ নানা সংকটে আটকে গ্রামীণ চিকিৎসাসেবা

১৬

প্রধানমন্ত্রীর সফরে রাজশাহীর উন্নয়ন আরও গতি পাবে : রাসিক প্রশাসক

১৭

মদের বোতল হাতে বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের নাচানাচি, ভিডিও ভাইরাল

১৮

একই আঙিনায় আজান ও শঙ্খধ্বনি, চারঘাটে সম্প্রীতির অনন্য নজির

১৯

জানালেন আব্বাস আরাঘচি, সৌদি ও হুথিদের মধ্যে রাজনৈতিক সমাধানকে সমর্থন করে ইরান

২০

Design & Developed by: BD IT HOST