১২ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

রূপগঞ্জ বেসরকারি হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি : পিআইডি

স্টাফ রিপোর্টার : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপক আকারে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। হাম থেকে শিশুদের সুরক্ষায় নিয়মিত টিকাদান কার্যক্রমও অব্যাহত থাকবে।

মন্ত্রী শনিবার (১২ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাড়াগাঁও ঈদগাহ মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে উপজেলা বিএনপি’র উদ্যোগে এবং রূপগঞ্জ বেসরকারি হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

 

আরও পড়ুনঃ   ভারতের সাফল্যে উদযাপন, নিজের পরিচয় ‘ভুলে গেলেন’ আইসিসি চেয়ারম্যান

স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালে হাম আক্রান্ত যেসব শিশু আসছে, তাদের বেশিরভাগই ভ্যাকসিন নেয়নি। তাই শিশুদের হাম থেকে সুরক্ষায় ভ্যাকসিন দেওয়ার কোনো বিকল্প নেই। তিনি বলেন, বিগত সরকার কোনো ভ্যাকসিন রেখে যায়নি। প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে মাত্র ২১ দিনের মধ্যে দুই কোটি ভ্যাকসিন সংগ্রহ করা হয়েছে এবং ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী দুই কোটি শিশুকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করার প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর।

হাম প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে আগেও হাম হয়েছে। তবে বর্তমানে পুষ্টির ঘাটতির কারণে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শিশুমৃত্যুর ঘটনা ঘটছে। এ পরিস্থিতিতে শিশুদের সুরক্ষায় ভ্যাকসিন দেওয়ার গুরুত্ব অনেক। কোনো শিশু যেন হঠাৎ করে রোগাক্রান্ত না হয়, সেজন্য নিয়মিত ভ্যাকসিন কার্যক্রম অব্যাহত রাখা হবে।

আরও পড়ুনঃ   তানোরে কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে মৃৎশিল্প

ক্যাম্পে বিশেষ অতিথি হিসেবে নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মঞ্জুর এলাহী, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. আশরাফ উদ্দিন বকুল, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, মহিলা আসন-৩২৮-এর সংসদ সদস্য মমতাজ আলো এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।#

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য উন্মুক্ত : স্থানীয় সরকার মন্ত্রী

১

পদোন্নতিপ্রাপ্ত সচিবগণ রাজশাহীবাসীর গর্ব : ভূমিমন্ত্রী

২

নগরীতে ২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার

৩

বাগমারায় নদী থেকে অবৈধ জাল উদ্ধার

৪

চারঘাটে সংসদ সদস্য চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৫

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৬

বাগমারায় পূজোর প্রস্তুতি সম্পন্ন, ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব

৭

চারঘাটে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের যন্ত্রাংশ উদ্ধারসহ গ্রেফতার ৩

৮

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

৯

দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

১০

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১১

নগরীর টি-বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১২

গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৩

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

১৪

নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৫

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৬

বারনই নদী পুনরুজ্জীবন প্রকল্পের এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৭

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

১৮

ইরানের মাইনের আঘাতে জাহাজডুবি, হরমুজে ভাসছে দামি পারফিউম আর আইফোন

১৯

কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি

২০

Design & Developed by: BD IT HOST