৩ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

২০ হাজার কোটি ডলারের মার্কিন সহায়তা কোথায় গেল, জানেন না জেলেনস্কি

অনলাইন ডেস্ক : রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত ইউক্রেনকে সামরিক ও অন্যান্য খাতে সহায়তাবাবদ মোট যে অর্থ প্রদান করেছে ওয়াশিংটন— তা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। সেইসঙ্গে তিনি বলেছেন, ইউক্রেনকে সহায়তাবাবদ ২০ হাজার ডলার প্রদান করা হয়েছে বলে যে অভিযোগ ট্রাম্প করেছেন, তা ‘সঠিক নয়’।

গত মাসে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, “আমরা এ পর্যন্ত ইউক্রেনকে ২০ হাজার কোটি ডলারেরও বেশি পরিমাণ অর্থ সহায়তা প্রদান করেছি। এই পরিমাণ অর্থ এমনকি ইউরোপীয় ইউনিয়নও দেয়নি। মানে, আমি বলতে চাইছি যে আমরা আসলে কী? নির্বোধ?”

সম্প্রতি মার্কিন সংবদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসকে একটি সাক্ষাৎকার দিয়েছেন জেলেনস্কি। সেখানে ট্রাম্পের এই মন্তব্য সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, “সামরিক সহায়তা বাবদ যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইউক্রেন ২০ হাজার কোটি ডলার গ্রহণ করেছে— এটি সঠিক তথ্য নয়। সহায়তার এই বিপুল অর্থ কোথায় গিয়েছে আমি জানি না। এমন হতে পারে যে মার্কিন প্রশাসনের কাগজপত্রে এই সংখ্যা লিখিত আছে।”

আরও পড়ুনঃ   ইব্রাহিমি মসজিদ বন্ধ করে দিলো ইসরায়েল, ফিলিস্তিনিদের ওপর কারফিউ

“আমি (ট্রাম্প প্রশাসনের সঙ্গে) তর্ক করতে চাই না এবং ওয়াশিংটন আমাদের জন্য এ পর্যন্ত যা যা করেছে, সেজন্য আমরা যুক্তরাষ্ট্র ও সেখানকার জনগণের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। কিন্তু সত্য হলো, যে আমরা যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রায় ৭ হাজার ৬০০ কোটি ডলার পেয়েছি।”

“এই সহায়তার মধ্যে নগদ অর্থের পরিমাণ ছিল খুবই কম। ৭ হাজার কোটিরও বেশি ডলার সমমূল্যের অস্ত্র ও গোলবারুদ দেওয়া হয়েছে। এমনটা হতেই পারে যে ইউক্রেনে হয়তো যুক্তরাষ্ট্রের একাধিক মানবিক সহায়তা বিষয়ক প্রকল্প আছে, যেগুলোর ব্যাপারে আমি হয়তো অবগত নই; কিন্তু আমি সত্যিই জানি না যে সহায়তার এই ২০ হাজার কোটি ডলার কোথায় গেল।”

আরও পড়ুনঃ   যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্দুক হামলা, প্রাণ হারালেন তিন পুলিশ কর্মকর্তা

উল্লেখ্য, ক্রিমিয়া উপদ্বীপকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি প্রদান না করা এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য তদবিরের জেরে কয়েক বছর টানাপোড়েনের পর গত ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী, যা এখনও চলছে। প্রেসিডেন্ট পুতিন নিজে এই অভিযানের নির্দেশ দিয়েছিলেন। এ অভিযানে গত প্রায় তিন বছরে উভয়পক্ষের হাজার হাজার সামরিক-বেসামরিক মানুষ নিহত হয়েছেন।

এ যুদ্ধ বাঁধার সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন। যতদিন তিনি ক্ষমতায় ছিলেন, ততদিন ইউক্রেনকে সহায়তা প্রদান করেছে ওয়াশিংটন।

তবে ডোনাল্ড ট্রাম্প এবং তার দল রিপাবলিকান পার্টির অনেক সদস্য ইউক্রেনকে সহায়তা প্রদানের বিপক্ষে ছিলেন। ২০ জানুয়ারি শপথ গ্রহণের পর এক নির্বাহী আদেশে স্বাক্ষরের মাধ্যমে ইসরায়েল ও মিসর ব্যতীত অন্য সব দেশে মার্কিন সহায়তা প্রদান ৯০ দিনের জন্য স্থগিতও করেছেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

১

ক্যান্সার চিকিৎসায় প্রয়োজনে স্বাস্থ্য বাজেটের সিংহভাগ ব্যয় করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

২

দেশ ও জাতির কল্যাণে ইমামদের ভূমিকা রাখতে হবে : এমপি মিলন

৩

নগরীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ কমিশনার

৪

চুন-রঙ-ফিটকিরিতে তৈরি হচ্ছিল ‘গুড়’, ম্যাজিস্ট্রেট আসছে শুনে পালাল কর্মচারীরা

৫

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের বাণী

৭

তৃণমূলে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

৮

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

৯

ভূমিসেবায় শতভাগ স্বচ্ছতা আনার নির্দেশনা দিলেন ভূমিমন্ত্রী

১০

রাজশাহী সফরে আখচাষিদের জন্য নতুন বার্তা আনবেন প্রধানমন্ত্রী : সংসদ সদস্য মিলন

১১

নারীসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১২

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩ জন

১৩

শান্তিপূর্ণ পরিবেশে গোদাগাড়ীর ৪২টি মণ্ডপে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব

১৪

সাংবিধানিক অধিকার রক্ষায় সবাইকে সচেতনভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

১৫

নগরীতে শিশু ধর্ষণ মামলায় ১ আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

১৬

নগরীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, গাঁজা উদ্ধার ও নগদ অর্থ জব্দ

১৭

জেন্ডার, বৈচিত্র্য ও মানবাধিকার বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

১৮

রাজশাহীর কমিউনিটি ক্লিনিক,তালা-জীর্ণতাসহ নানা সংকটে আটকে গ্রামীণ চিকিৎসাসেবা

১৯

প্রধানমন্ত্রীর সফরে রাজশাহীর উন্নয়ন আরও গতি পাবে : রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST