২১ মে ২০২৫
অনলাইন সংস্করণ

১ হাজার ৩৯৬ দিন পর আবার ‘জয়’ পাবে বাংলাদেশ?

অনলাইন ডেস্ক : আরব আমিরাতের সঙ্গে সিরিজ বাংলাদেশের সূচিতে যোগ করা হয়েছিল পাকিস্তান সিরিজের আগের প্রস্তুতি হিসেবে। প্রথম ম্যাচে জয়ের পর আত্মবিশ্বাস হোক কিংবা প্রস্তুতি বাড়িয়ে নেয়ার লক্ষ্যেই হোক, আরব আমিরাত সিরিজে যুক্ত করা হয় আরও একটা ম্যাচ। তবে কে জানতো, এই বাড়তি ম্যাচটাই সিরিজের সবচেয়ে বড় ম্যাচ হয়ে উঠবে।

শারজাহতে ২য় টি-টোয়েন্টিতে অবিশ্বাস্য এক হারের পর বাংলাদেশ দলের সামনে এখন আরব আমিরাতের বিপক্ষে সিরিজ জয়ের বড় চ্যালেঞ্জ। এ এমনই এক চ্যালেঞ্জ, যেখানে বাংলাদেশ বরাবরই ব্যর্থ। সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশের জয়ের অভিজ্ঞতা যে একেবারেই নেই।

পেছনের দিকে ফিরে তাকালে দেখা যায় গেল ৭ বছরে কেবল দুইবারই সিরিজ নির্ধারণী ম্যাচ জিতে ফিরেছে বাংলাদেশ। ৬ বছর ৯ মাস আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচ জিতে ফিরেছিল বাংলাদেশ। সিরিজ জয় এসেছিল ৩য় টি-টোয়েন্টিতে ১৯ রানে জয়ের মাধ্যমে। আর শেষবার বাংলাদেশ টি-টোয়েন্টিতে সিরিজ নির্ধারণী ম্যাচ জিতেছিল জিম্বাবুয়ের বিপক্ষে। সেটা ২০২১ সালের ২৫ জুলাই।

আরও পড়ুনঃ   ৪৪, ৪৫ ও ৪৬তম বিসিএস নিয়ে নতুন সিদ্ধান্ত

এরপর থেকে যতবারই ১-১ সমতায় থেকে মাঠে নেমেছে বাংলাদেশ, প্রতিবারই হারের হতাশা সঙ্গী হয়েছে। আবার ২০২৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে তৃতীয় ম্যাচ খেলতে নেমেছিল বাংলাদেশ। সেই ম্যাচ হেরে সিরিজ করতে হয়েছিল ভাগাভাগি। আবার ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজের ১-০ ব্যবধানে পিছিয়ে থেকে সিরিজের ৩য় ম্যাচ খেলতে নেমেছিল টাইগাররা। সেবারেও সিরিজ বাঁচানো হয়নি বাংলাদেশের।

সবমিলিয়ে সিরিজ জয় কিংবা সিরিজ হার এড়ানোর ম্যাচে বাংলাদেশের সামগ্রিক ব্যর্থতাটা তাই একেবারেই নতুন নয়। আরব আমিরাতের বিপক্ষে শারজাহতে আজ জয় পেলে বাংলাদেশ ক্রিকেটে ফিরবে ১ হাজার ৩৯৬ দিন আগের এক স্মৃতি। বছরের হিসেবে সেটা ৩ বছর ৯ মাস ২৭ দিন।

আরও পড়ুনঃ   মাতৃমৃত্যু হ্রাস ও মাতৃ-নবজাতক টিটেনাস নির্মূলে বাংলাদেশর সাফল্য

শারজাহতে সিরিজ নির্ধারণী এই ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। আগের ম্যাচের মতো এই ম্যাচের স্কোয়াডেও আছে পরিবর্তনের আভাস। আগের ম্যাচে পায়ের সমস্যায় থাকা পারভেজ হোসেন ইমন এদিন থাকতে পারেন একাদশে। এছাড়া হাসান মাহমুদের ফেরার সম্ভবনা রয়েছে। আগের ম্যাচে খরুচে স্পেলের পরেও আজ স্কোয়াডে দেখা যেতে পারে নাহিদ রানাকে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ
পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, শামীম পাটোয়ারি, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৩

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

৪

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

৫

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

৬

নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম

৭

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে : প্রধানমন্ত্রী

৮

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

৯

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১১

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন

১২

রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

১৩

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

১৪

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা, আহত ১০

১৫

প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী

১৬

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

১৭

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৮

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

১৯

নগরীর আইনশৃঙ্খলা বিষয়ে পুলিশ কমিশনারের সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

২০

Design & Developed by: BD IT HOST