২৫ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

১ রানের ব্যবধানে পড়ল ৮ উইকেট, অস্ট্রেলিয়ায় ‘ভুতুড়ে’ ম্যাচ

অনলাইন ডেস্ক : ক্রিকেটকে বলা হয় গৌরবময় অনিশ্চয়তার খেলা। প্রতিদিন নানা রেকর্ড, অবিশ্বাস্য সব ঘটনায় সমৃদ্ধ হয় বাইশগজের এই ক্রিকেট। কোনোটা গৌরবের আবার কোনো কোনোটা কারও জন্য বিব্রতকরও। তাসের ঘরের মতো ব্যাটিং অর্ডার হুড়মুড়িয়ে ভেঙে পড়াতো ক্রিকেটের চেনা দৃশ্য।

অনেক শক্তিশালী ব্যাটিং ইউনিটও কখনো কখনো এমন দিনের ভুক্তভোগী হয়। কিন্তু তাই বলে ১ রানের ব্যবধানে ৮ উইকেট! তেমনই ঘটনা আজ (শুক্রবার) দেখা গেল অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট ওয়ান-ডে কাপে।

পার্থে তাসমানিয়ার মুখোমুখি হয়েছিল টুর্নামেন্টটির বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। এই ম্যাচেই ক্রিকেট বিশ্ব সাক্ষী হলো অবিশ্বাস্য উইকেটের পতনের। মাত্র ১ রানের ব্যবধানে উইকেটের পতন হলো ৮টি।

২ উইকেটে ৫২ রান থেকে সবকটি উইকেট হারিয়ে ৫৩! সেই একটি রানও এসেছে আবার অতিরিক্ত খাত তথা ওয়াইড থেকে। ভুতুড়ে কাণ্ড ছাড়া একে আর কিভাবেই বা আপনি ব্যাখ্যা করতে পারেন! অস্ট্রেলিয়ার ঘরোয়া ওয়ান-ডে কাপের ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন রানের রেকর্ড এটি।

আরও পড়ুনঃ   রাজশাহীতে ২ লাখ ৩৩ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ৫ লাখের বেশি মানুষ

৫০ ওভারের ম্যাচে শুরুতে ব্যাটিংয়ে নেমেছিল ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। ইনিংসের ১৬ তম ওভারে ২ উইকেটে দলীয় রান ছিল ৫২। এরপর আর মাত্র ২৮ ডেলিভারি খেলতে পেরেছে তারা। এর মধ্যে উইকেটের পতন হয়েছে ৮টি। বৈধ ডেলিভারি থেকে রান আসেনি একটিও। ওয়াইড থেকে এক রান যোগ হয়। ২০ দশমিক ১ ওভারেই ৫৩ রানে অলআউট হয়ে যায় ডব্লিউএ।

অবিশ্বাস্য ব্যাটিং ধসের দিনে সর্বোচ্চ ইনিংসটা এসেছে উদ্বোধনী ব্যাটার ডি’আর্কি শর্টের ব্যাটেই। ৪১ বলে ২২ রান করেছেন তিনি। এ ছাড়া পঞ্চম ব্যাটার থেকে শুরু করে বাকি সবার নামের পাশে শূন্য।

আরও পড়ুনঃ   সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনকাঠামো নির্ধারণে পে কমিশন গঠন

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডারে ধস নামিয়েছেন মূলত তাসমানিয়ার বোলার বিউ ওয়েবস্টার। ৬ ওভার বল করে ২ মেইডেনে মাত্র ১৭ রান খরচায় ৬ উইকেট তুলে নিয়েছেন তিনি। এ ছাড়া বাকি তিনটি উইকেট শিকার করেছেন বিলি স্ট্যানলেক। বাকি একটি রানআউট।

৫৩ রানের সহজ টার্গেট তাড়ায় মাত্র ৮ দশমিক ৩ ওভার খেলেছে তাসমানিয়া। যদিও উইকেটের পতন হয়েছে তিনটি, কিন্তু জয়টা পেয়েছে ৭ উইকেট ও ২৪৯ বল হাতে রেখে বিশাল ব্যবধানে। সেই সঙ্গে ৭ উইকেটের জয়ে বোনাস পয়েন্টও পায় দলটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST