১৭ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

১৯৯ রানে পিছিয়ে থেকেও ‘বিজয়’ উদযাপন ভারতের

অনলাইন ডেস্ক : প্যাট কামিন্সের বল আকাশ দ্বীপ গালি ফিল্ডারের মাথার ওপর দিয়ে বাউন্ডারিতে পাঠাতেই উল্লাসে মেতে ওঠে ভারতীয় ড্রেসিংরুম। রোহিত শর্মা ও কোচ গৌতম গম্ভীর হাততালি দিচ্ছিলেন সজোরে, আর বিরাট কোহলি একে একে হাই-ফাইভ দিলেন দুজনের সঙ্গেই। ব্রিসবেনের গ্যালারিও করতালি আর উদযাপনে শামিল হয়। দেখে কে বলবে এটি ম্যাচ জয়ের আনন্দ নয়! অথচ ভারত তখনও যে অস্ট্রেলিয়ার চেয়ে ১৯৯ রানে পিছিয়ে।

মনে হচ্ছিল অ্যাডিলেডের পর ব্রিসবেনে টানা দ্বিতীয় টেস্ট হারতে যাচ্ছে ভারত। কিন্তু চতুর্থ দিন শেষে তাদের সেই শঙ্কা অনেকটাই কেটে গেছে। এ ছাড়া শেষ উইকেটে ৩৯ রানের জুটি গড়ে ফলোঅনও এড়িয়েছে রোহিত শর্মার দল। আর সেই সময় ভারতীয় দলের ‍উদযাপন দেখলে মনে হতে পারে, তারা ম্যাচটাই জিতে গেছে। কিন্তু আদতে তা নয়, ফলোঅন এড়াতে পারায় এমন উদযাপন, যা দেখে সমালোচনায় মেতেছেন নেটিজেনরা। এরপর আরও ৬ রান যোগ করে (২৫২) ভারত দিন শেষ করে।

আরও পড়ুনঃ   গণতন্ত্র হত্যার জন্য আওয়ামী লীগকে মৃত্যুদণ্ড দিতে হবে: হাসনাত

এদিকে, বৃষ্টির সহায়তায় ম্যাচ হারও প্রায় এড়াতে যাচ্ছে ভারত। ব্রিসবেনের গ্যাবায় ভারত-অস্ট্রেলিয়া টেস্টের চারদিনেই বাগড়া দিয়েছে বৃষ্টি। সবমিলিয়ে মাত্র ১৯২ ওভার হয়েছে চতুর্থ টেস্টে। এখনও শেষ হয়নি দুই দলের প্রথম ইনিংস। তবে ভারতকে হার থেকে বাঁচিয়ে দিয়েছে বিরূপ এই আবহাওয়া। চতুর্থ দিন শেষে ১৯৩ রানে পিছিয়ে থাকা ভারতের সংগ্রহ ৯ উইকেটে ২৫২ রান। আজও কয়েক দফায় বৃষ্টির বাগড়ায় খেলা হয় ৫৮ ওভার।

বোর্ডার-গাভাস্কার ট্রফির চলমান তৃতীয় টেস্ট দুই দলেরই লিড নেওয়ার লড়াই। আগের দুই টেস্ট শেষে তারা ১-১ সমতায় রয়েছে। কিন্তু তৃতীয় ম্যাচটিতে বারবারই বিঘ্ন ঘটিয়ে চলেছে ব্রিসবেনের বৃষ্টি। প্রকৃতির এমন বিরূপ আচরণ কার্যত ম্যাচের ফল ড্রয়ের দিকে ঠেলে দিয়েছে। আগামীকাল পঞ্চম দিন মির‌্যাকল না ঘটলে ভিন্ন কিছুর সুযোগ নেই! ট্রাভিস হেড ও স্টিভেন স্মিথের অস্ট্রেলিয়া জোড়া সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৪৪৫ রান তুলেছিল। বিপরীতে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে ভারত।

আরও পড়ুনঃ   সেপ্টেম্বরের ৩ দিনে রেমিট্যান্স প্রবাহ ১১.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে

সফরকারীদের শক্তিশালী ব্যাটিং লাইনআপ বিপর্যস্ত হয়েছে প্যাট কামিন্স ও মিচেল স্টার্কের সামনে। অজি অধিনায়ক ৪ এবং স্টার্ক ৩টি উইকেট শিকার করেছেন। বিপরীতে ভারতের হয়ে সর্বোচ্চ ৮৪ রানের ইনিংস খেলেছেন লোকেশ রাহুল। মূলত ৭৪ রানে ৫ উইকেট হারানো ভারতকে পথ দেখায় রাহুল-জাদেজা জুটি। ৬৭ রানের সেই জুটি ভাঙে রাহুলের বিদায়ে।

প্রথম দুই টেস্টে না খেলা জাদেজা ফিরেই ১ ছক্কা ও ৭ চারে খেলেন ৭৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। এ ছাড়া শেষ উইকেটে আকাশের ২৭ রানের ইনিংসও কম গুরুত্বপূর্ণ নয়। তাতেই মূলত ফলোঅন এড়ায় রোহিতের দল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST