১৩ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

১৪ বছর বয়সেই সহ-অধিনায়ক হলেন ভারতের সূর্যবংশী

অনলাইন ডেস্ক : বয়সভিত্তিক দলে পারফর্ম করে ১৩ বছর বয়সেই আইপিএলে অভিষেক হয় বৈভব সূর্যবংশীর। আইপিএল মাতিয়ে অল্প বয়সেই তারকা খ্যাতি পেয়েছেন এই ওপেনার। এবার তাকে দেখা নতুন ভূমিকায়। রঞ্জি ট্রফিতে এবারের মৌসুমে বিহারের সহ-অধিনায়ক হিসেবে দেখা যাবে সূর্যবংশীকে।

আগামী বুধবার থেকে শুরু হচ্ছে রঞ্জি ট্রফির প্রথম রাউন্ড। যেখানে বিহারের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সাকিবুল গনি। তার সহকারী হিসেবে থাকছেন সূর্যবংশী। মাত্র ১৪ বছর বয়সে এই দায়িত্ব পেয়েছেন তিনি।

আরও পড়ুনঃ   চলতি মৌসুমে আরো শিরোপা জিততে চান ফ্লিক

বিহারের নির্বাচক কমিটিতে ছিলেন দুই জন। ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে অ্যাডহক পদ্ধতিতে আরও এক সদস্য নিযুক্ত করা হয়েছে। বোর্ডের নির্দেশ, দ্রুত পাঁচ সদস্যের কমিটি তৈরি করতে হবে। আপাতত তিন সদস্যের কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে, বৈভব দলের সহ-অধিনায়ক।

অস্ট্রেলিয়ায় ভারত অনূর্ধ্ব-১৯ দলের হয়ে রান পেয়েছে বৈভব। ব্রিসবেনে প্রথম চার দিনের ম্যাচে ৭৮ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি। তিন ইনিংসে ১৩৩ রান করে সিরিজে দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রহাক ছিলেন। লাল বলের ক্রিকেটে এই পারফরম্যান্স তাকে বিহারের রঞ্জি দলে জায়গা করে দিয়েছে।

আরও পড়ুনঃ   চলতি বছরে সব টেস্ট খেলতে চান সাকিব

অস্ট্রেলিয়া সফরের আগে ইংল্যান্ড সফরেও রান করেছিলেন বৈভব। সেখানে যু্ব ওয়ানডে ক্রিকেটে দ্রুততম শতরান করেছিলেন। একটি ম্যাচে ১৪৩ রানের ইনিংস খেলেছিলেন বৈভব। পাঁচ ম্যাচে ১৭৪.০১ স্ট্রাইক রেটে ৩৫৫ রান করেছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৩

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

৪

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

৫

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

৬

নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম

৭

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে : প্রধানমন্ত্রী

৮

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

৯

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১১

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন

১২

রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

১৩

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

১৪

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা, আহত ১০

১৫

প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী

১৬

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

১৭

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৮

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

১৯

নগরীর আইনশৃঙ্খলা বিষয়ে পুলিশ কমিশনারের সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

২০

Design & Developed by: BD IT HOST