৩ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

১০ম গ্রেডে বিএসসি ইঞ্জিনিয়ারদের কোটা প্রস্তাব প্রত্যাখ্যান, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

নগরীর রেলগেট এলাকায় ১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী/সমমান পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩ শতাংশ কোটা সংরক্ষণের প্রস্তাবের প্রতিবাদে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি।

স্টাফ রিপোর্টার: ১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী/সমমানের পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য কোটা সংরক্ষণের কোনো প্রস্তাব মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী পরিষদের নেতৃবৃন্দ।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে নগরীর রেলগেট (গোরহাঙ্গা) এলাকায় ১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী/সমমান পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩ শতাংশ কোটা সংরক্ষণের প্রস্তাবের প্রতিবাদে আয়োজিত অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি থেকে তারা এ হুঁশিয়ারি দেন।উক্ত অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি রেলগেট থেকে শুরু হয়ে ভদ্রা মোড়ে গিয়ে শেষ হয়।এ সময় তারা তারা আরো বলেন, বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমা ডিগ্রিধারীদের পেশাগত সমাধানে সরকারের কমিটি কর্তৃক ১০ম উপ-সহকারী প্রকৌশলী/সমমান পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩% কোটা সংরক্ষণের প্রস্তাবের প্রতিবাদে আয়োজিত অবস্থান কর্মসূচিতে নেতৃবৃন্দ এসব কথা বলেন।

নেতৃবৃন্দ বলেন, উপ-সহকারী প্রকৌশলী/সমমান পদটি ১৯৭৮ সালে শুধুমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সৃষ্টি করা হয়েছে এবং সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে এটি একটি মীমাংসিত বিষয়। এ পদের কর্মধরন অনুযায়ী বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রবেশের দাবি অবান্তর। তারা আরও বলেন, বিএসসি ইঞ্জিনিয়ারদের নিম্নপদে প্রবেশ জাতীয় মেধার অপচয় এবং এতে প্রকৌশল খাতে অস্থিরতা সৃষ্টি হবে।

আরও পড়ুনঃ   টিসিবির কার্যক্রমকে প্রশ্নাতীত, জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর করার উদ্যোগ নেওয়া হচ্ছে : বাণিজ্যমন্ত্রী

বক্তারা অভিযোগ করেন, কিছু কারিগরি আমলা পরিকল্পিতভাবে রিটের মাধ্যমে মেট্রোরেল, ওজোপাডিকোসহ বিভিন্ন প্রতিষ্ঠানে উপ-সহকারী প্রকৌশলী পদের নিয়োগ প্রক্রিয়া বন্ধ করে দিচ্ছে এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পদসংখ্যা সংকুচিত করা হচ্ছে।বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে বৈষম্যহীন উন্নত সমৃদ্ধ বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সুষ্ঠু প্রকৌশল কর্মপরিবেশ নিশ্চিতের দাবি জানানো হয়। নেতৃবৃন্দ বলেন, সরকার যখন গণতন্ত্রের পথে দেশকে এগিয়ে নেয়ার জন্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পথে এগিয়ে যাচ্ছে, ঠিক সেই সময়ে ডিগ্রি প্রকৌশলী ও বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার জন্য সংখ্যাগরিষ্ঠ ডিপ্লোমা প্রকৌশলীদের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য ও বিভিন্ন সংস্থায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নিয়োগ প্রক্রিয়া বাধাগ্রস্ত করার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে।কারিগরি আমলারা পরিকল্পিতভাবে মেট্রোরেল ও ওজোপাটিকো সহ বিভিন্ন প্রতিষ্ঠানে উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগ প্রক্রিয়া রিটের মাধ্যমে আইনি জটিলতা সৃষ্টি করে বন্ধ করে দিচ্ছে।

আরও পড়ুনঃ   বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

বিভিন্ন সংস্থা মাথাভারী অর্গানোগ্রাম প্রণয়নের মাধ্যমে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পদ সংখ্যা সংকুচিত করছে এবং উপসহকারী প্রকৌশলী সমমান পদে শিক্ষাগত যোগ্যতায় প্রকৌশলে উচ্চতর ডিগ্রিধারীদের সুযোগ দিয়ে সরকারি প্রজ্ঞাপনের লংঘন করছে। উক্ত অবস্থান ও বিক্ষেপ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সার্ভিস এসোসিয়েশনের নেতৃবৃন্দ, সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ, সরকারি/বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র শিক্ষক বিভিন্ন পেশাজীবী ডিপ্লোমা সদস্য প্রকৌশলী ও জ্যেষ্ঠ সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন, প্রকৌশলী জনাব,মাহমুদ হোসেন।আইডিইবি রাজশাহী জেলার আহ্বায়ক প্রকৌশলী এ. আর. জামিল ইদি, সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীবাসীর মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার হবে : ভূমিমন্ত্রী 

১

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

২

বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য উন্মুক্ত : স্থানীয় সরকার মন্ত্রী

৩

পদোন্নতিপ্রাপ্ত সচিবগণ রাজশাহীবাসীর গর্ব : ভূমিমন্ত্রী

৪

নগরীতে ২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার

৫

বাগমারায় নদী থেকে অবৈধ জাল উদ্ধার

৬

চারঘাটে সংসদ সদস্য চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৭

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৮

বাগমারায় পূজোর প্রস্তুতি সম্পন্ন, ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব

৯

চারঘাটে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের যন্ত্রাংশ উদ্ধারসহ গ্রেফতার ৩

১০

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

১১

দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

১২

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

নগরীর টি-বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৪

গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

১৬

নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৮

বারনই নদী পুনরুজ্জীবন প্রকল্পের এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৯

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST