৪ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

হ্যাটট্রিকের পথে হেমা মালিনী

অনলাইন ডেস্ক : বলিউডের প্রবীণ অভিনেত্রী ও বিজেপি নেত্রী হেমা মালিনী তৃতীয়বারের মত ভারতের লোকসভা নির্বাচনে অংশ নিয়েছেন। মঙ্গলবার ভারতে দেড় মাসেরও বেশি সময় ধরে চলা এ নির্বাচনের ভোট গণনা চলছে। এদিন দুপুর পর্যন্ত ২,১৬,৩৬৪ ভোটে এগিয়ে ছিলেন হেমা। ভারতীয় গণমাধ্যম বলছে, এবারও যদি হেমা নির্বাচিত হন, তাহলে সাংসদ হিসেবে হ্যাটট্রিক অর্জন করবেন ড্রিম গার্ল খ্যাত এই অভিনেত্রী।

আরও পড়ুনঃ   জয়া আহসানের বারান্দায় ফলেছে মিষ্টি আলু

৭৫ বছর বয়সি বিজেপি এই নেত্রী ও অভিনেত্রীকে মথুরা আসন থেকে প্রার্থী করেছে বিজেপি। তার বিপক্ষে দাঁড়িয়েছেন কংগ্রেস প্রার্থী মুকেশ ধানগর।

হেমা মালিনি তার রাজনৈতিক যাত্রা শুরু করেন ১৯৯৯ সালে। ২০০৪ সালে তিনি যুক্ত হন বিজেপির সঙ্গে। ২০১৪ সালে প্রথমবার লোকসভা নির্বাচনে মথুরা থেকে প্রার্থী হয়েছিলেন তিনি।

আরও পড়ুনঃ   বহু প্রেমের পর গোপনে বিয়ে সারলেন নারগিস ফাখরি

ভরতনাট্যমে পারদর্শী হেমা মালিনী ২০০০ সালে পদ্মশ্রী ভূষিত হন। তামিল ভাষায় নির্মিত দক্ষিণী সিনেমা ‘ইধু সাথাম’-এ অভিনয় শুরুর মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন এই অভিনেত্রী। এরপর ১৯৬৮ সালে হিন্দি ছবি ‘সাপনো কে সাওদাগর’-এ মুখ্য ভূমিকায় অভিনয় করেন এই অভিনেত্রী। এছাড়াও একাধিক হিন্দি ছবিতেও অভিনয় করতে দেখা গেছে তাকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘হঠাৎ বিকট শব্দে ঘুম ভাঙে, চারদিকে শুনি শুধু চিৎকার’

১

প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানালেন রাসিক প্রশাসক

২

প্রধানমন্ত্রীর সফর সফল করায় নগরবাসীসহ সকলের প্রতি রাসিক প্রশাসকের কৃতজ্ঞতা প্রকাশ

৩

চলচ্চিত্র সাংবাদিক সমিতির নির্বাচন কবে, জানা গেল

৪

নগরীতে পুকুর থেকে এক ছাত্রের মৃতদেহ উদ্ধার

৫

কাজলের যে কাণ্ড দেখে ‘বাড়ির মেয়ে’ বলছে ভক্তরা

৬

বাঘায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন যুগ্ম সচিব রথীন্দ্রনাথ দত্ত

৭

বাঘায় পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান দুই হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস

৮

বাংলাদেশ সাম্য ও সম্প্রীতির দেশ : স্বাস্থ্যমন্ত্রী

৯

নাচোলে শারদীয় দুর্গাপূজায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা আব্দুল সালাম ও নাসিরুল ইসলাম

১০

চারঘাটে ১৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

১১

ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার সমান : প্রধানমন্ত্রী

১২

বড়াইগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত ২৫

১৩

পদ্মা-তিস্তা ব্যারেজের কাজ দ্রুত শুরু করব : প্রধানমন্ত্রী

১৪

নগরীতে মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১৬

বাটন চেপে আখচাষিদের একাউন্টে ১২ কোটি টাকার প্রণোদনা পাঠালেন প্রধানমন্ত্রী

১৭

প্রধানমন্ত্রীর কাছে পদ্মা ব্যারাজ, কৃষি বিশ্ববিদ্যালয় ও বিমানবন্দর আধুনিকায়ন চাইলেন ভূমিমন্ত্রী

১৮

৮০ কিলোমিটার পাড়ি দিয়ে ধানের শীষের ঘর নিয়ে জনসভাস্থলে আসাদুল

১৯

রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST