৮ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে আধুনিক রাজশাহী গড়ে তোলা হবে : মিনু

রোববার বেলা সাড়ে ১১ টার দিকে নগরীর ৩ নং ওয়ার্ডের বহরমপুর মোড় থেকে ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন তিনি।

স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারম্যানের অন্যতম উপদেষ্টা, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও এমপি এবং ত্রয়োদয় জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী জননেতা মিজানুর রহমান মিনু বলেছেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে। জনগণের প্রত্যাশা অনুযায়ী নাগরিক সেবা নিশ্চিত করাই প্রধান লক্ষ্য। রোববার বেলা সাড়ে ১১ টার দিকে নগরীর ৩ নং ওয়ার্ডের বহরমপুর মোড় থেকে ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন তিনি।
মিনু বলেন, “রাজশাহীর মানুষ উন্নয়ন চায়, কিন্তু সেই উন্নয়ন হতে হবে সবার জন্য। কোনো বৈষম্য নয়, কোনো দুর্নীতি নয়—স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতেই আধুনিক রাজশাহী গড়ে তোলা হবে।
“দীর্ঘদিন ধরে এই ওয়ার্ডের মানুষ নানা সমস্যায় ভুগছে। রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, বিশুদ্ধ পানির সংকটসহ মৌলিক নাগরিক সেবাগুলোতে ঘাটতি রয়েছে। আমি নির্বাচিত হলে এসব সমস্যা অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করবো।
যুবসমাজের কথা উল্লেখ করে মিনু বলেন, যুবকরাই সমাজ পরিবর্তনের মূল শক্তি। তাদের জন্য শিক্ষা, খেলাধুলা ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে, যাতে তারা মাদক ও অপরাধ থেকে দূরে থাকতে পারে। গণসংযোগকালে বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। তারা বলেন, মিনু একজন সৎ, ত্যাগী ও জনবান্ধব নেতা। তার নেতৃত্বে ৩ নং ওয়ার্ডে নতুন করে উন্নয়নের ধারা সূচিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
গণসংযোগ চলাকালে এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। অনেক ভোটার প্রার্থী মিনুর বক্তব্যে সন্তোষ প্রকাশ করে বলেন, জনগণের কথা শোনে—এমন নেতৃত্বই তারা প্রত্যাশা করেন। শেষে প্রার্থী মিনু এলাকাবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করে বলেন, আপনাদের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে আমি রাজশাহীকে একটি আধুনিক ও মানবিক নগরীতে রূপান্তর করতে চাই।
এ সময় মিনু সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের দুঃখ-কষ্টের কথা শোনেন। গণসংযোগে প্রার্থী মিনুর সঙ্গে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। ৩ নং ওয়ার্ডের বহরমপুর, দাসপুকুর, ডিঙ্গাডোবা, ব্যাক কলোনী, ভাটাপাড়া মোড়সহ বিভিন্ন এলাকা স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে। এই ওয়ার্ডের গনসংযোগে মহিলা কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। স্থানীয় ভোটাররা মিনুকে ফুল ছিটিয়ে অভ্যর্থনা জানান। মিনুর এই গণসংযোগে দলীয় নেতাকর্মীরা ছাড়াও ব্যাপক মানুষ রাস্তায় নেমে আসে। সবাই মিনুকে একনজর দেখতে ভিড় জমান। মিনুকে কাছে পেয়ে তারা উল্লাস প্রকাশ করেন। উচ্ছসিত হয়ে পড়েন নেতাকর্মীসহ সাধারণ মানুষজন।
গণসংযোগকালে আরও উপস্থিত ছিলেন, বিএনপি কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি শরিফুল ইসলাম জনি, রাজপাড়া থানা বিএনপির সভাপতি মিজানুর রহমান মিজান, রাজশাহী মহানগর যুবদলের যুগ্ন আহ্বায়ক নাজির হাসান, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সালমগীর হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এদিকে, রোববার বিকেলে নগরের ২৯ নং ওয়ার্ডের খোজাপুর গোরস্থান থেকে বিএনপি প্রার্থী মিজানুর রহমান মিনু বিপুল সংখ্যক নেতাকর্মীকে নিয়ে গণসংযোগ ও প্রচার-প্রচারণা করেন। এ সময় মিনু বলেন, আগামী নির্বাচনে আমরা সৎ, যোগ্য ও দক্ষ প্রার্থীকে ভোট দেবেন। ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকুন। যাতে ১২ তারিখের নির্বাচনে বিপুল ভোটে আপনাদের প্রার্থী জয়লাভ করে। পরে তিনি ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় গিয়ে ভোটারদের সাথে কথা বলেন এবং ভোট, দোয়া প্রার্থনা করেন। স্থানীয়রা মিনুকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। মিনু হাসিমুখে সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। ধানের শীষ প্রতীকে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা। আনন্দ-উল্লাসে গণসংযোগ কর্মসূচী করেন নেতাকর্মীরা। গণসংযোগে মতিহার থানা বিএনপি ও ২৯ নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
৩ ও ২৯ নং ওয়ার্ড ছাড়াও মিনুর পক্ষে মহানগরজুড়ে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচার মিছিল, উঠান বৈঠক, গণসংযোগ এবং বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সাথে মতবিনিময় করেন। বিএনপি, যুবদল ও ছাত্রদল এবং মহিলা দলের নেতাকর্মীরা এসব কর্মসূচী পালন করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমবার আজ প্রধানমন্ত্রী হিসেবে রাজশাহী আসছেন তারেক রহমান : এখন শুধু অপেক্ষার পালা

১

পূজামন্ডপ দেখতে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২

নাটোরে বাস-ট্রাকের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪

৩

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে মিয়ানমার বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের সাক্ষাৎ

৪

মানিকগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি বিতরণ সনাতন ধর্মাবলম্বীদের পাশে রয়েছে সরকার : খাদ্যমন্ত্রী

৫

নগরীতে পুলিশের অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৬

৫ মাস পর অবশেষে রাজের সঙ্গে দেখা দিলেন শুভশ্রী

৭

সারাজীবন ঝামেলা হবে, এটা মেনে নিয়েছি : পরীমনি

৮

সৌদি আরবে ১০ মাসে ১৮৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর, অধিকাংশই মাদক সংক্রান্ত

৯

ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে হবে: স্থানীয় সরকার মন্ত্রী

১০

ক্যানসার চিকিৎসায় প্রয়োজনে স্বাস্থ্য বাজেটের সিংহভাগ ব্যয় করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১১

ডাক বিভাগের আধুনিকায়নে প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে: ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী

১২

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে পাঁচ বিষয়ে অগ্রাধিকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

১৩

এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত অক্টোবরেই আসবে, আশা বাণিজ্যমন্ত্রীর

১৪

মিষ্টি কেনার পথে দুর্ঘটনা, বাড়ি না ফিরে কারাগারে রাবি শিক্ষার্থী রিজন

১৫

দুর্গাপুরে ট্রাক থেকে ৭৩৭৫ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

১৬

নগরীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ২

১৮

প্রথমবার রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

২০

Design & Developed by: BD IT HOST