১৪ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

স্ত্রী ফেরেননি, ক্ষোভে চার সন্তানসহ নিজেকে শেষ করে দিলেন স্বামী

অনলাইন ডেস্ক : রাগ করে স্ত্রী বাবার বাড়ি চলে গেছেন, তাকে ফিরিয়ে আনতে বারবার চেষ্টা করেন। তবে তিনি ফেরেননি। সেই ক্ষোভে নিজের চার শিশু সন্তানকে হত্যা করে আত্মহত্যা করেছেন স্বামী।

ঘটনাটি ঘটেছে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার ইয়ার হোসেন নামে এলাকায়। সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, নিজের সন্তানদের পিস্তল থেকে গুলি করে হত্যা করেন ওই বাবা। এরপর ওই একই পিস্তল দিয়ে নিজেও আত্মহত্যা করেন।

আরও পড়ুনঃ   ইরানে ফাঁসিতে ঝুলিয়ে তিন ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকর

ইয়ার হোসেন থানার প্রধান কর্মকর্তা আব্দুল ওয়ালি দ্য ডনকে বলেছেন, “মরদেহগুলো পাওয়ার পর প্রতিবেশিরা পুলিশকে অবহিত করেন। ওই বাবার মাথায় গুলির চিহ্ন ছিল। অপরদিকে উদ্ধারকারীরা শিশুদের মরদেহগুলো ঘরের ভেতর থেকে পান। তাদের তেহসিল সদরদপ্তর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।”

প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছিল। এরপর স্ত্রী তার বাবার বাড়িতে চলে যান। স্বামী বিষয়টি মিমাংসা করার চেষ্টা করলেও এতে ব্যর্থ হন।

আরও পড়ুনঃ   হামাস রাজি হলে ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হবে: যুক্তরাষ্ট্র

স্থানীয় পঞ্চায়েত কমিটির সদস্য আওয়াল শের খান ডনকে বলেছেন, গত বৃহস্পতিবার এ হত্যাকাণ্ড ও আত্মহত্যার ঘটনা ঘটে। এর দুইদিন আগে ওই স্বামী তার স্ত্রীর কাছে দুই বছরের মেয়ে সন্তানকে পাঠান। কিন্তু তার স্ত্রী না এসে ওই দুধের শিশুকে উল্টো ফেরত পাঠিয়ে দেন। স্ত্রীর এমন কাণ্ডে বেশ ক্ষিপ্ত হন তিনি। আর ওই রাগ থেকেই চার সন্তানকে হত্যা করে তিনি নিজে আত্মহত্যা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একই আঙিনায় আজান ও শঙ্খধ্বনি, চারঘাটে সম্প্রীতির অনন্য নজির

১

জানালেন আব্বাস আরাঘচি, সৌদি ও হুথিদের মধ্যে রাজনৈতিক সমাধানকে সমর্থন করে ইরান

২

নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা

৩

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

৪

আরডিএর তিন নোটিশেও সরেনি নকশাবহির্ভূত নির্মাণ, অভিযোগকারীকে প্রাণনাশের হুমকি

৫

লালনের ৩ দিনব্যাপী তিরোধান উৎসব শুরু

৬

নগরীতে মাদকদ্রব্য উদ্ধারসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৭

বাগমারায় পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

৮

স্বাধীনতার পরে প্রথম দুর্গাপূজা, পুরোগ্রামে উৎসবের আমেজ

৯

দুর্গাপুরে ২৩ পূজা মণ্ডপে উৎসবের আমেজ, নিরাপত্তায় দুর্গাপুর থানা

১০

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

১১

বড়াইগ্রামে ২ শতাধিক হিন্দু বিধবাকে পূজোর শাড়ি উপহার

১২

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহীবাসী : রাসিক প্রশাসক

১৩

নগরীতে পুলিশের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৫

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী

১৬

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা দেশে-বিদেশে সুনামের সঙ্গে কাজ করছে : ভূমিমন্ত্রী মিনু

১৭

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১৮

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

১৯

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

২০

Design & Developed by: BD IT HOST