২৬ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীসহ দুইজনের যাবজ্জীবন

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে আকলিমা বেগম (৩০) নামে এক গৃহবধূকে হত্যার দায়ে স্বামীসহ দুইজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাদেরকে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুরের বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় দেন।

গৃহবধূ আকলিমা ফরিদপুর সদরের চরমাধবদিয়া ইউনিয়নের জমাদ্দারডাঙ্গী গ্রামের বাসিন্দা আবদুল ওহাবের মেয়ে। এটি ছিল তার দ্বিতীয় বিয়ে। আগের স্বামীর সংসারে ১২ বছর বয়সী একটি ছেলে রয়েছে তার।

দণ্ডপ্রাপ্তরা হলেন- গৃহবধূ আকলিমার দ্বিতীয় স্বামী সালাম বিশ্বাস (৪১) ও সালামের সহযোগী মো. আনিছুর রহমান (৩২)। তারা দুজনই রাজবাড়ীর কালুখালী উপজেলার খামারবাড়ি গ্রামের বাসিন্দা।

আরও পড়ুনঃ   রাজশাহীতে সংরক্ষিত আসনে মনোনয়ন পেলেন মাহমুদা হাবিবা

রায় ঘোষণার সময় সালাম বিশ্বাস আদালতে হাজির ছিলেন। পরে তাকে পুলিশ প্রহরায় জেলা কারাগারে পাঠানো হয়েছে। আনিছুর রহমান আদালতে হাজির না থাকায় তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গৃহবধূ আকলিমা ২০১১ সালে ফরিদপুর সদরের বাঘের টিলা গ্রামে এক ব্যক্তিকে বিয়ে করেন। ওই ঘরে তাদের ১২ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। তবে বনিবনা না হওয়ায় ২০১৫ সালে তাদের বিয়ে ভেঙে যায়। এরপর ওই সন্তানটি নানা বাড়িতে বড় হচ্ছিল। ২০১৫ সালের শেষের দিকে বাড়ির কাউকে কিছু না জানিয়ে গোপনে রাজবাড়ীর সালাম বিশ্বাসকে বিয়ে করেন আকলিমা। বিয়ের পর থেকে স্বামীকে নিয়ে ফরিদপুর শহরের আলিপুর মহল্লায় একটি ভাড়া বাসায় থাকতেন। তবে এই ঘরে তার কোনো সন্তান ছিল না। ২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর রাতে তাকে হত্যা করা হয়। এক সহযোগীকে নিয়ে নিজেই স্ত্রীকে হত্যা করেন বলে আদালতে জানান স্বামী সালাম বিশ্বাস।

আরও পড়ুনঃ   মহাখালীতে পেট্রোল পাম্পে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রনে আনলো ১১ ইউনিট

এ মামলাটি তদন্ত করে ২০২১ সালের ১৮ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেন ফরিদপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ওই আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. রকিবুল ইসলাম বিশ্বাস বলেন, ১৮৪০ সালের পেনাল কোডের ৩০২ ধারাসহ তৎসংলগ্ন ধারায় এই রায় দেওয়া হয়েছে।

তিনি বলেন, পারিবারিক ও দাম্পত্য কলহ পরিবার শেষ করে দিতে পারে। তাই সমাজ ও পরিবারে সৌহার্দ্য ও পারস্পারিক শ্রদ্ধাবোধের চর্চা বাড়াতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST