৩১ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

সেঞ্চুরিতে ভারতকে জিতিয়ে যত রেকর্ড জেমিমার

অনলাইন ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ জেতানো সেঞ্চুরির পাশাপাশি একাধিক রেকর্ড গড়েছেন ভারতের জেমিমা রদ্রিগেজ। নারী ক্রিকেট ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ানডে বিশ্বকাপের নকআউট পর্বে রান তাড়ায় সেঞ্চুরি করে দলকে জিতিয়েছেন জেমিমা।

নারী ওয়ানডে বিশ্বকাপের নকআউট পর্বে নবম সেঞ্চুরি এসেছে জেমিমার ব্যাট থেকে। তবে গতকাল বৃহস্পতিবার সেঞ্চুরি করে বিশ্বকাপের ৫৩ বছরের ইতিহাসে রেকর্ড গড়েছেন ভারতীয় ব্যাটার। যা এর আগে কেউ করতে পারেননি।

নকআউট পর্বে রান তাড়া করতে নেমে প্রথম সেঞ্চুরি করেছিলেন ইংল্যান্ডের ন্যাট সিভার ব্রান্ট। কিন্তু ২০২২ সালের ফাইনালে তার ১৪৮ রানের ইনিংস অস্ট্রেলিয়াকে হারাতে পারেনি। জেমাইমার ১২৭ রানের ইনিংস সেমিফাইনালে ভারতকে জয় এনে দিয়েছে। অর্থাৎ, বিশ্বকাপের নকআউট পর্বে সফল রান তাড়া করার ক্ষেত্রে প্রথম শতরানকারী হলেন ভারতীয় এই ব্যাটার। ব্রান্ট এবং জেমিমা ছাড়া আর কেউ বিশ্বকাপের নকআউট পর্বের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করতে পারেননি। সে দিক থেকে জেমিমা বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার।

আরও পড়ুনঃ   ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক শান্তি পদক’ বাতিল

ভারতের দ্বিতীয় ব্যাটার হিসেবে বিশ্বকাপের নকআউট পর্বে সেঞ্চুরি করেছেন জেমিমা। ২০১৭ সালের বিশ্বকাপের নকআউট পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৭১ রানের ইনিংস খেলেছিলেন হারমানপ্রীত কৌর। সেই ম্যাচেও জয় পায় ভারত। কিন্তু হারমানের শতরান এসেছিল ম্যাচের প্রথম ইনিংসে।

এদিন আরও একটি রেকর্ড গড়েছেন জেমিমা। অস্ট্রেলিয়ার বিপক্ষে সফল রান তাড়া করার ক্ষেত্রে সর্বোচ্চ ইনিংসের রেকর্ড গড়েছেন তিনি। ২০১২ সালে সুজি বেটিস ১২২ রানের ইনিংস খেলে অস্ট্রেলিয়াকে হারিয়েছিলেন। এত দিন পর্যন্ত সেটাই ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে সফল রান তাড়ার ক্ষেত্রে কোনও ব্যাটারের সবচেয়ে বেশি রান।

আরও পড়ুনঃ   সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ

দ্বিতীয় কনিষ্ঠতম ব্যাটার হিসেবে বিশ্বকাপের নকআউট পর্বে শতরান করেছেন জেমিমা। নারীদের ওয়ানডে বিশ্বকাপের নকআউট পর্বে সবচেয়ে কম বয়সে শতরান করার রেকর্ড অস্ট্রেলিয়ার ফোবে লিচফিল্ডের দখলে। তিনিও বৃহস্পতিবার ভারতের বিপক্ষে সেঞ্চুরি করেছেন ২২ বছর ১৯৫ দিন বয়সে। জেমিমার শতরান ২৫ বছর ৫৫ দিন বয়সে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST