৭ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

সুড়ঙ্গে আটকা কয়েকশ ফিলিস্তিনি যোদ্ধা, কী হবে তাদের

অনলাইন ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফাতে সুড়ঙ্গের ভেতর আটকে আছেন সশস্ত্র গোষ্ঠী হামাসের ১০০ থেকে ২০০ যোদ্ধা। গত মাসে দখলদার ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি হলেও এসব যোদ্ধা বের হতে পারেনি।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল বৃহস্পতিবার (৬ নভেম্বর) জানিয়েছে, ইসরায়েলি নিয়ন্ত্রণাধীন রাফাতে যেসব হামাস যোদ্ধা আটকে আছেন তাদের ছেড়ে দিতে ইসরায়েলকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র।

সংবাদমাধ্যমটিকে মধ্যপ্রাচ্যের এক কূটনীতিক গত বুধবার এ তথ্য জানান।

তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসব যোদ্ধার মাধ্যমে তার পাইলট প্রকল্প চালু করতে যান। যেখানে হামাস যোদ্ধারা তাদের অস্ত্র জমা দেওয়ার মাধ্যমে গাজা ছাড়তে পারবে। অস্ত্র জমা দিলে তাদের কোনো ধরনের ক্ষতি করা হবে না।

আরও পড়ুনঃ   মার্কিন পণ্যের ওপর শতভাগ শুল্ক কমাতে চায় ভারত : ডোনাল্ড ট্রাম্প

মার্কিনিদের প্রস্তাব অনুযায়ী— হামাস যোদ্ধারা তাদের অস্ত্র কিরাত গাতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন একটি বেসামরিক-সামরিক সরকারের কো-অর্ডিনেশন সেন্টারে জমা দেবে। অস্ত্র দেওয়ার পর তাদের গাজা ছেড়ে তৃতীয় কোনো দেশে নিরাপদে যেতে দেওয়া হবে। অথবা হামাসের নিয়ন্ত্রণাধীন গাজার অঞ্চলগুলোতে তাদের ঠেলে দেওয়া হবে।

মধ্যপ্রাচ্যের ওই কূটনীতিক জানিয়েছেন, ইসরায়েল এবং তুরস্কের সঙ্গে এ ব্যাপারে গভীরভাবে আলোচনা করছে যুক্তরাষ্ট্র।

ইসরায়েল যুক্তরাষ্ট্রের এ প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেনি। তবে তারা সব যোদ্ধাকে ছেড়ে দিতে অস্বীকৃতি জানাচ্ছে। দখলদাররা বলছে আটকে পড়া হামাস যোদ্ধাদের কেউ কেউ ইসরায়েলিদের ওপর হামলায় জড়িত। ফলে যদি তারা জীবিত থাকতে চায় তাহলে তাদের ইসরায়েলি সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করতে হবে।

আরও পড়ুনঃ   ইরানে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ, প্রকাশ্যে সহায়তার ঘোষণা ইসরায়েলের মোসাদের

গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি চুক্তির যে ২০ দফা ঘোষণা করেছিলেন। সেটির ৬ নম্বর দফায় বলা হয়েছে, যেসব হামাস যোদ্ধা অস্ত্র সমর্পণ করে ইসরায়েলিদের সঙ্গে শান্তিপূর্ণভাবে বাস করতে চায় তাদের সাধারণ ক্ষমা ঘোষণা করা হবে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

২

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

৩

দুর্গাপূজা উপলক্ষে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

৪

পুঠিয়ায় মাদ্রাসা থেকে ১৩ বছরের শিক্ষার্থী নিখোঁজ

৫

নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের সভা

৬

ভাঙ্গায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ২

৭

সব শিশুকে টিকাদানের আওতায় আনার তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর

৮

চট্টগ্রাম-রানং বন্দরে সরাসরি সমুদ্র যোগাযোগ নিয়ে আলোচনা

৯

এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

১০

রাজশাহীতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ জেলা প্রশাসনের

১১

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

১২

নগরীতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১৩

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রবাসী নারীর অনশন, ১২ লাখ টাকা নেওয়ার অভিযোগ

১৪

সম্মাননা পেলেন বরেন্দ্র অঞ্চলের ২২ গ্রামীণ নারী

১৫

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন আত্মসাৎ, ঢাকা থেকে গ্রেপ্তার ২

১৬

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা : রাজশাহীতে গণপূর্তমন্ত্রী

১৭

সব ক্ষেত্রে মান অর্জনের মাধ্যমে বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হবে : বিভাগীয় কমিশনার

১৮

নাটোর লালপুরে গুলি, ওয়াকিটকি ও চার্জার উদ্ধার

১৯

নগরীতে এসআরবি’র অভিযানে ২০৬ বোতল ফেয়াডিলসহ গ্রেফতার ২

২০

Design & Developed by: BD IT HOST