১৯ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

সীমান্তে ফের কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা বিএসএফের, বিজিবির বাধা

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ফের কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) বাধার মুখে শেষ পর্যন্ত বেড়া নির্মাণ করতে পারেনি বিএসএফ।

শনিবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক আইন অনুযায়ী সীমানার ১৫০ গজের মধ্যে ঘেরাও করা যাবে না। তবে সীমান্তের সোনাতলা এলাকার মেইন পিলার ২৮০ নম্বরের সাব পিলার ৩ ও ৪ নম্বর পর্যন্ত অংশে আনুমানিক ১৫ গজ ভারতের অভ্যন্তরে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য কাজ শুরু করে বিএসএফের সদস্যরা। বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে বিজিবি গিয়ে বাধা দেয়। এরপর কাজ বন্ধ রাখেন বিএসএফের সদস্যরা।

আরও পড়ুনঃ   রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য লাইজুর রহমান বলেন, ঘটনাটি জানার পর বিজিবিকে জানানো হলে তারা বাধা দেয়। পরে বিএসএফ কাজ বন্ধ করে সেখান থেকে চলে যায়।

জানতে চাইলে ২০-বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ নেওয়াজ বলেন, বিষয়টি নিয়ে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক করা হয়েছে। তারা (বিএসএফ) কাজ বন্ধ করেছে। পরবর্তীতে এ ধরনের কাজ করবে না বলে আশ্বস্ত করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগমারায় ফসলি জমিতে অবৈধ পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা

১

রাজশাহীতে ভূমি অফিসে পেট্রোল বোমা হামলা, নিরাপত্তা জোরদার

২

গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তার

৩

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ কমিটির নেতৃবৃন্দের সাক্ষাৎ

৪

নিয়ামতপুরে ঘাসফুলের উদ্যোগে গবাদিপশুর টিকাদান ও কৃমিনাশক ঔষধ বিতরণ

৫

নাটোরের নলডাঙ্গায় জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ

৬

নগরীতে চোরাই মোবাইল উদ্ধারসহ ৬ মাসের কারাদণ্ড

৭

পুঠিয়ায় জমির ন্যায্য মূল্য নির্ধারণে গণশুনানি

৮

সংবিধান মানুষের জন্য, মানুষের প্রয়োজনে সংবিধান পরিবর্তন হবে: ড. আবু ইউসুফ সেলিম

৯

আ.লীগের সঙ্গে সমঝোতা ভেঙে যাওয়ায় বিএনপি জাতীয় ঐক্যের কথা বলছে : নাহিদ ইসলাম

১০

রাবি প্রক্টরের বাসভবনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি

১১

গোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫

১২

নিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধন

১৩

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সাক্ষাৎ

১৪

নগরীতে স্পেশাল টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৬

১৬

রাজশাহীতে ৫০ গ্রাম হেরোইনসহ দুইজন গ্রেফতার

১৭

অর্থ পাচার-লুটপাট, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ সকল অপরাধের বিচার হবে : তথ্যপ্রতিমন্ত্রী

১৮

সমন্বিত উদ্যোগ ও সামাজিক সচেতনতায় বাল্যবিবাহ নির্মূল সম্ভব : সমাজকল্যাণমন্ত্রী

১৯

আগামী ডিসেম্বরের মধ্যেই কক্সবাজারের ট্যুরিজম মাস্টারপ্ল্যান চূড়ান্ত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST