২৬ মে ২০২৬
অনলাইন সংস্করণ

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল মাদক বিক্রেতা গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত মাদক বিক্রেতা মোছা: তছলিমা খাতুন।

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার খরবোনা পঞ্চবটী এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিষয়টি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফায়েজুল কবির’র নজরে আসে।

ভিডিওটি পর্যালোচনা করে পুলিশ কমিশনার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে আমলে নেন এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বোয়ালিয়া থানা পুলিশ ও মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশকে নির্দেশ প্রদান করেন।

আরও পড়ুনঃ   শ্রেষ্ঠ অদম্য নারী' সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া

পুলিশ কমিশনারের নির্দেশনার প্রেক্ষিতে সংবাদ পাওয়ার পরপরই ২৫ মে দিবাগত রাত আনুমানিক সোয়া ১টার দিকে বোয়ালিয়া থানা পুলিশ অভিযান পরিচালনা করে। অভিযানে বোয়ালিয়া থানার খরবোনা পঞ্চবটী এলাকার মোছা: তছলিমা খাতুন (৪৭) এর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে তার শয়ন ঘরের বিছানার তোষকের নিচ থেকে গাঁজা উদ্ধার করা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ   জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আসছে জনপ্রিয় ব্যান্ড 'সহজিয়া'

এ ঘটনায় আরএমপির বোয়ালিয়া থানায় মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST