২২ এপ্রিল ২০২৫
অনলাইন সংস্করণ

সামাজিক মাধ্যমে আক্রমণের শিকার আইয়ারের বোন

অনলাইন ডেস্ক : আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংস মুখোমুখি হয়েছিল গত রোববার। কিন্তু সেই ম্যাচে একটি মুহূর্তের রেশ এখনও কাটেনি। পাঞ্জাবের করা ১৫৭ রান তাড়ায় জয়ের পর অধিনায়ক শ্রেয়াস আইয়ারের দিকে তাকিয়ে বুনো উদযাপন করেন বেঙ্গালুরু তারকা বিরাট কোহলি। স্বাভাবিকভাবেই তা ঠিক উপভোগ করেননি আইয়ার। সেই সময় তাদের মধ্যে কী কথা হয়েছিল তা জানা না গেলেও, তাদের পক্ষে-বিপক্ষে তর্কে হাজির হয়েছেন নেটিজেনরা।

দুই ক্রিকেট তারকাকে নিয়ে আলোচনা-সমালোচনার সেই রেশ গিয়ে পড়েছে আইয়ারের বোনের ওপর। নেটপাড়ায় তাকে ট্রোল ও সমালোচনার আক্রমণেও বিদ্ধ করছেন নেটিজেনদের একাংশ। যা দেখে চুপ থাকতে পারেননি ভারতীয় এই তারকার বোন শ্রেষ্ঠা আইয়ার। যেখানে তিনি সমালোচকদের একহাত নিয়েছেন।

এর আগে পাঞ্জাবের বিপক্ষে বেঙ্গালুরুর জয় নিশ্চিত করে কোহলি যেভাবে আইয়ারের দিকে তাকিয়ে উদযাপন করেছিলেন, তা মোটেই ভালোভাবে নেননি তিনি। যদিও দেখে মনে হয়েছিল কোহলি নিছকই মজার ছলেই এমনটা করেছেন, পরে এসে আবার পাঞ্জাব অধিনায়কের সঙ্গে তিনি হাতও মেলান। খানিক বাদে আবার বেশ কিছুক্ষণ উভয়কে কিছু নিয়ে কথা বলতে দেখা যায়। সেই ভিডিও সামাজিক মাধ্যমে দ্রুতই ছড়িয়ে পড়ে, যাকে কেউ কেউ বিবাদ বলে উল্লেখ করছেন, আবার কারও মতে– দুজনের মাঝে স্বাভাবিক খুনসুটিই হয়েছে।

আরও পড়ুনঃ   চাঁদাবাজি ও অপহরণ মামলায় ‘জুলাইযোদ্ধা’ গ্রেপ্তার

মাঠে ভারতীয় ক্রিকেটারদের পরিবারের সদস্যদের উপস্থিত হওয়ার বিষয়টি এখন খুবই স্বাভাবিক। আইয়ারের বোন শ্রেষ্ঠাকেও প্রায়শই ভাইয়ের দলের সমর্থনে গলা ফাটাতে দেখা যায়। তাই হয়তো তাকেও সমালোচনার অংশ বানিয়ে নিয়েছে নেটিজেনরা। এর প্রতিবাদ জানিয়ে শ্রেষ্ঠা আইয়ার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘মানুষ এতটা নিচে নামতে পারে যে, তারা কেবল সমর্থনের জন্য আমার পরিবারকে দোষারোপ করছে। সত্যিই হতাশাজনক। আমরা শারীরিকমভাবে উপস্থিত থাকি বা দূর থেকে গলা ফাটাই, দলের প্রতি আমাদের সমর্থন অটুটই থাকবে।’

তিনি আরও লিখেছেন, ‘যারা আমার দিকে আঙুল তুলছেন, তাদের বলছি, আপনাদের অগভীর মানসিকতা কেবলই হাস্যকর নয়, বরং লজ্জাজনকও। আমি অসংখ্য ম্যাচে মাঠে থেকেছি। ভারত এবং অন্যান্য ফ্র্যাঞ্চাইজির ক্ষেত্রেও। বেশিরভাগ জয়েই স্বাক্ষী হয়েছি। আমার মনে হয়, আপনি যখন পর্দার আড়াল থেকে ট্রোলিংয়ে ব্যস্ত থাকেন, তখন আপনার কাছে এসব তথ্যের কোনো গুরুত্ব থাকে না। আমি আমার ভাই ও তার দলের জন্য সবসময়ই গর্বিত এবং ইতিবাচক সমর্থক হিসেবেই থাকব।’

আরও পড়ুনঃ   মাইলস্টোন ট্র্যাজেডি: হাসপাতাল থেকে ছাড়পত্র পেল আরও ২ শিক্ষার্থী

সমালোচকদের জন্য আক্ষেপ প্রকাশ করে আইয়ারের বোনের দাবি— ‘আপনাদের ভিত্তিহীন সমালোচনা আমাকে নাড়াতে পারবে না, এতে কেবলই আপনার অজ্ঞতা প্রকাশ পাবে। জয় হোক বা হার, আমি ভাইদেরই সমর্থন করব, এটাই সত্যিকারের সমর্থন। আজ তাদের (পাঞ্জাব) দিন ছিল না। কিন্তু পরাজয়ও খেলার অংশ। অনলাইনে ঘৃণা প্রকাশ করার চেয়ে বেশি কিছু যদি জানতেন। তাই পরেরবার, এমন কাউকে খুঁজতে আসার আগে দু’বার ভাববেন, যে আসলে আপনি যা করতে পারেন না, সেটাই কেউ করে দেখাচ্ছে।’

খেলার মাঠে নির্দিষ্ট ঘটনার জের ধরে সামাজিক মাধ্যমে ক্রিকেটারদের পরিবার আক্রমণের শিকার হওয়ার ঘটনা ভারতে নতুন নয়। এর আগেও একই রকম আচরণের মুখে পড়েন শুভমান গিলের বোন এবং লোকেশ রাহুলের স্ত্রী আথিয়া শেঠিরা। হুমকি থেকে বাদ যাননি রোহিত শর্মার ছোট কন্যাসন্তানও।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসায় আগুন, শিক্ষককে পুলিশে সোপর্দ

১

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

২

বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

৩

জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধন অনুষ্ঠান নিয়ে বিরোধী দল ধোঁকাবাজি করেছে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

৪

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের দাফন সম্পন্ন

৫

নাটোরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

৬

বাগমারায় দুই বছরের অচল অ্যাম্বুলেন্স সচল করে হস্তান্তর করলেন বিএনপি নেতা কামাল হোসেন

৭

এখন প্রেমপত্র আসে না, আসে শুধু তালাকপত্র

৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদকসেবী গ্রেপ্তার

৯

দুর্নীতিমুক্ত সমাজ গড়তে শিক্ষকদের ভূমিকা রাখতে হবে : এমপি মিলন

১০

দুই যাত্রীর টাকা ছিনতাইয়ের অভিযোগে আরএনবি সিপাহী বরখাস্ত

১১

রামেকে ভর্তির কয়েক ঘণ্টার মধ্যেই ডেঙ্গুতে প্রাণ গেল কলেজছাত্রের

১২

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

১৩

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া রাবি শিক্ষার্থীর মৃত্যু

১৪

বগুড়াকে দেশের অন্যতম প্রধান অর্থনৈতিক কেন্দ্রে পরিণত করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৫

ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে আন্তরিকভাবে কাজ করছে সরকার: শিক্ষা মন্ত্রী

১৬

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার

১৭

জীবন সাজাতে ও জীবন বাঁচাতে বৃক্ষের বিকল্প নেই: আসাদুল হাবিব দুলু

১৮

নকশিকাঁথায় ১৯২ নারীর ভাগ্যবদল, সুমির সেই আয়ে জ্বলছে ১২৭ শিশুর শিক্ষার আলো

১৯

প্রধানমন্ত্রীর ছবি নিয়ে ‘স্নাইপার’ মন্তব্য, বাবা-ছেলে ডিবি হেফাজতে

২০

Design & Developed by: BD IT HOST