১১ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

সাবেক ছাত্রলীগ নেতা মাসুদ হত্যার ঘটনায় মামলা

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে গণপিটুনিতে সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মাসুদের (৩২) মৃত্যুর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে নগরীর মতিহার থানায় নিহত মাসুদের বড় ভাই আয়াতুল্লাহ বেহেস্তী বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে আয়াতুল্লাহ বেহেস্তী উল্লেখ করেন, আব্দুল্লাহ আল মাসুদ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) হাসপাতালের স্টোরকিপার পদে কর্মরত ছিল। তিনি গত ২০২২ সালের ডিসেম্বর রাবির মেডিকেল সেন্টারে যোগদান করেন। যোগদানের পর থেকে আমার ছোট ভাই আব্দুল্লাহ আল মাসুদ রাবির জুবেরী অফিসার্স কোয়াটার্সে সপরিবারে বসবাস করে আসছিল।

আরও পড়ুনঃ   সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে নিয়ামতপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

গত ৭ সেপ্টেম্বর সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টায় রাবির জুবেরী অফিসার্স কোয়াটার্স থেকে তার ব্যবহৃত স্কুটিযোগে (মোটরসাইকেল) নবজাতক সন্তান ও অসুস্থ স্ত্রীর ওষুধ আনতে বিনোদপুর বাজারস্থ ফার্মেসিতে গেলে অজ্ঞাতনামা কে বা কারা তাকে পূর্বপরিকল্পনা অনুযায়ী অনুসরণ করে। অজ্ঞাতনামা ব্যক্তি/ব্যক্তিরা মাসুদকে মতিহার থানাধীন অজ্ঞাত স্থানে প্রহার করে মুমূর্ষু অবস্থায় প্রথম মহিতার পরে বোয়ারিয়া থানায় হত্যা মামলার আসামি হিসেবে গ্রেপ্তার দেখানোর জন্য নিয়ে যায়।

পরবর্তীতে শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে চিকিৎসা দেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যায়। রামেক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আমার ছোট ভাইয়ের দ্রুত এক্সরে করে এবং ৩১নং ওয়ার্ডে ভর্তি করেন।

আরও পড়ুনঃ   যশোরে জামায়াতের ফরিদসহ ৭ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

এজাহারে আরও বলা হয়, রামেক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও নার্স মাসুদকে বাঁচানোর জন্য সর্বাত্মক চেষ্টা করেন। পরে রাত সাড়ে ১২টার দিকে হাসপাতালের ৩১নং ওয়ার্ডে মৃত্যুবরণ করেন। তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায়।

এ বিষয়ে মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, নিহতের ভাই বাদী হয়ে অজ্ঞাত ২০ থেকে ৩০ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST